সালথা-নগরকান্দায় ঝড়ে ক্ষতিগ্রস্তদের পাশে দাড়িয়েছেন জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক রাহাত খান
আবু নাসের হুসাইন:
ফরিদপুর জেলা যুবলীগের আহ্বায়ক কমিটির পক্ষ থেকে সালথা ও নগরকান্দা উপজেলায় ঝড়ে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রান বিতরণ করা হয়েছে।
জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক খান মোঃ শাহ সুলতান রাহাত এর নিজ অর্থায়নে রোববার দুপুরে সালথা উপজেলা ও নগরকান্দা উপজেলার ৫টি গ্রামে ঝড়ে ক্ষতিগ্রস্ত ৮৫টি পরিবারের মাঝে এ ত্রান বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক খান মোঃ শাহ সুলতান রাহাত, জেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য ইতমাম চৌধুরী, মাহফুজ আহম্মেদ হিমেল, রাজু খান, গট্টি ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান লাভলু, ইউপি সদস্য আঃ কুদ্দুছ, আওয়ামী লীগ নেতা সিরাজ খান, সালথা উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠণিক সম্পাদক রানা আহম্মেদ সহ আরো অনেকে।

