ঢাকাশনিবার , ২৪ আগস্ট ২০১৯
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

ঝিনাইদহে ১৬৫ বোতল ফেন্সিডিল সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

nayem ahmed
আগস্ট ২৪, ২০১৯ ১০:৩৮ অপরাহ্ণ
Link Copied!

জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহঃ ঝিনাইদহ র‌্যাবের হাতে ১৬৫ বোতল ফেন্সিডিল সহ জিনারুল হক (২৮) নামের ১জন মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে।

জিনারুল হক চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা থানার দক্ষিণ চাঁদপুর গ্রামের মতিয়ার রহমানের ছেলে। র‌্যাব-৬ ঝিনাইদহ ক্যাম্প জানান, বৃহস্পতিবার আড়াই টার সময় গোপন সংবাদের ভিত্তিতে সিপিসি-২, র‌্যাব-৬’র একটি চৌকস আভিযানিক দল কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মাসুদ আলমের নেতৃত্বে চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা থানার দর্শনা-জীবননগর

মহাসড়ক সংলগ্ন আলহেরা ইসলামী মাধ্যমিক বিদ্যালয় এর মাঠে অভিযান চালিয়ে জিনারুল হক নামের ১জন মাদক ব্যবসায়ী গেফতার করা হয়। সে সময় জিনারুলের কাছ থেকে ১৬৫ বোতল ফেন্সিডিল, ১টি মোবাইল সেট ও ১টি সীম কার্ড উদ্ধার করা হয়। পরে আসামীকে চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা থানায় হস্তান্তর করে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা করা হয়।

 

স/এন