ঢাকাবৃহস্পতিবার , ২২ আগস্ট ২০১৯
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

ঝিনাইদহে বিজিবি’র মাদক বিরোধী সমাবেশ ও সনাক্তকরণ মহড়া

nayem ahmed
আগস্ট ২২, ২০১৯ ৬:০৯ অপরাহ্ণ
Link Copied!

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের মহেশপুরে মাদক নির্মূলে সমাবেশ, সনাক্তকরণ ও তল্লাসী মহড়া অনুষ্ঠিত হয়েছে।

২২ আগস্ট বৃহস্পতিবার দুপুরে মহেশপুরের খালিশপুরে ৫৮ বিজিবির কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় বক্তব্য রাখেন বিজিবি’র কুষ্টিয়া সেক্টরের কমান্ডার কর্নেল জিয়া সাদাত খান, ৫৮ বিজিবির অধিনায়ক লে.কর্ণেল কামরুল আহসান, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন কার্যালয়ের উপ-পরিচালক আজিজুল হক খান, সিও সংস্থার নির্বাহী পরিচালক সামসুল আলমসহ অনান্যারা।

ৎঅনুষ্ঠান পরিচালনা করেন ৫৮ বিজিবির উপ-অধিনায়ক মেজর কামরুল হাসান। এসময় বক্তারা, সীমান্ত দিয়ে মাদক নির্মূলে সকলকে একসাথে কাজ করার অহবান জানান।

সমাবেশ শেষে, সীমান্ত এলাকা দিয়ে মাদক পাচারের সময় অভিযান, সনাক্ত ও তল্লাসীর উপর মহড়া অনুষ্ঠিত হয়। এতে অংশ নেয় কুষ্টিয়া, চুয়াডাঙ্গা ও খালিশপুর ব্যাটালিয়নের ৫৮ বিজিবির সদস্যরা।

 

স/এন