ঢাকাবৃহস্পতিবার , ১৫ আগস্ট ২০১৯
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

ঝিনাইদহে ফেন্সিডিলসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

nayem ahmed
আগস্ট ১৫, ২০১৯ ৭:৩৫ অপরাহ্ণ
Link Copied!

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহে ফেন্সিডিলসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। ১৪ আগস্ট’ বুধবার গভীর রাতে ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়কের আদালতের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো- চুয়াডাঙ্গার বেলগাছি গ্রামের মৃত নুর ইসলামের ছেলে শরিফুল ইসলাম মিন্টু ও হাজরাহাটি গ্রামের রবিউল ইসলামের ছেলে কামরুজ্জামান ।

ঝিনাইদহ সদর থানার ওসি (অপারেশন) মহসীন হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে তিনি জানতে পারে চুয়াডাঙ্গা থেকে ফেন্সিডিল নিয়ে মাদক ব্যবসায়ীরা ঝিনাইদহে আসছে।

এমন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে তিনি অভিযান চালান। এসময় ঘটনস্থল থেকে অভিনব কায়দায় ফলের কার্টনে লুকিয়ে রাখা ১’শ ৬ বোতল ফেন্সিডিলসহ ওই দুইজনকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় ঝিনাইদহ সদর থানায় মামলা হয়েছে।

 

স/এন