ঝিনাইদহ প্রতিনিধি:
ঝিনাইদহে গুলিবিদ্ধ অবস্থায় ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
২৫ আগস্ট রোববার দুপুরে শহরে পৌর এলাকার মথুরাপুর মোড় থেকে তাদের আটক করা হয়। এসময় উদ্ধার করা হয় ফেন্সিডিল। আটককৃতরা হলো চুয়াডাঙ্গার জেলার দামুড়হুদা উপজেলার ঈশ্বরচন্দ্রপুর গ্রামের মামুনুর রহমান ও জেবুল হোসেন।
ঝিনাইদহ পুলিশ সুপার হাসানুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ জানতে পারে চুয়াডাঙ্গা থেকে মাদকের একটি বড় চালান ঝিনাইদহে আসছে। এমন সংবাদের ভিত্তিতে ডিবি ও সদর থানা পুলিশ মথুরাপুর এলাকায় চেকপোস্ট বসায়।
এসময় চুয়াডাঙ্গা থেকে ঝিনাইদহগামী একটি মোটর সাইকেলের গতিরোধ করে তল্লাসী শুরু করলে দুই মাদক আরোহী ধারালো অস্ত্র দিয়ে পুলিশকে আঘাত করার চেষ্টা করে। পুলিশ আত্মরক্ষার্থে গুলিছোড়ে।
এতে মামুনুর রহমান ও জেবুল হোসেন নামে ২ জন গুলিবিদ্ধ হয়। পরে তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ৬৬ বোতল ফেন্সিডিল। গুলিবিদ্ধ আটকৃতদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে তিনি আরো জানান।

