ঝিকরগাছায় ছেলের দায়ের কোপে পিতার বিশেষ অঙ্গ কর্তন
যশোরের ঝিকরগাছায় ছেলের দায়ের কোপে পিতার বিশেষ অঙ্গ কর্তন। ঘটনাটি ঘটেছে সোমবার সকালে উপজেলার বড় পোদাউলিয়া গ্রামে।
স্পর্শকাতর এ ঘটনায় নিজের সম্মান বাঁচাতে বাড়িতেই চিকিৎসা নিচ্ছেন অসহায় পিতা।
ঘটনার বিবরণে জানা যায়, ঘটনার দিন সকালে পারিবারিক কাজ নিয়ে পিতা পুত্রের মাঝে কথা-কাটাকাটি হয়। এক পর্যায়ে পিতা সোহরাব কামারের মাথায় দায়ের কোপ মারেন ছেলে ইকবাল হোসেন।
এ ঘটনায় পিতা সোহরাব কামারের মাথায় ৫টি সেলাই দিতে হয়। একই দিনে ঘটে যাওয়া ঘটনার সূত্র ধরে আবারও পিতা পুত্রের বাকবিতন্ডা হলে ছেলে ইকবাল হোসেন পিতার দিকে দা নিয়ে তেড়ে এসে কোপ মারলে পিতা সরে যাওয়ায় দায়ের কোপ পিতার লিঙ্গকে দ্বিখণ্ডিত করে দেয়।
পর মুহূর্তে লজ্জা জনক ঘটনাটি ধামাচাপা দিতে বাড়িতে ডাক্তার এনে সোহরাব কামারের চিকিৎসা দেন পরিবারের সদস্যরা।
রাত পার না হতেই এ ঘটনা এলাকায় ছড়িয়ে পড়লে জনমনে একটা আলোচনা বিরাজ করে ছেলে কতৃক পিতার লিঙ্গ হারানোর বিষয়টি নিয়ে।
ঘটনাটি লজ্জা জনক হওয়ায় সোহরাব কামারের ছেলে পিতার কাছে ক্ষমা প্রার্থনা করে নিজ বাড়িতে মুখ লুকিয়ে আছে বলে জানান স্থানীয়রা।

