ঢাকাবুধবার , ২৪ জানুয়ারি ২০২৪
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

ঝিকরগাছার পল্লীতে ইজিবাইকের ধাক্কায় শিশু নিহত

চমক নিউজ বার্তা কক্ষ
জানুয়ারি ২৪, ২০২৪ ৭:২১ অপরাহ্ণ
Link Copied!

ঝিকরগাছার পল্লীতে ইজিবাইকের ধাক্কায় শিশু নিহত

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি ।। যশোরের ঝিকরগাছা উপজেলার পল্লীতে ইজিবাইকের ধাক্কায় মাহিম হোসেন (৩) নামে এক শিশু নিহত হয়েছে। বুধবার (২৪ জানুয়ারি) ঝিকরগাছা ইউনিয়নের মির্জাপুর গ্রামে এ দুঘর্টনা ঘটে। নিহত মাহিম হোসেন ওই এলাকার মালয়েশিয়া প্রবাসী আলামিন হোসেনের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, মাহিম মির্জাপুর গ্রামের রাস্তায় খেলা করছিলো। এ সময় দ্রুতগতির একটি ইজিবাইক তাকে চাপা দেয়। এ সময় মাহিম বুকে ও মাথায় আঘাতপ্রাপ্ত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে যশোর জেনারেল হাসপাতালে রেফার্ড করেন।

সেখানে পৌছানোর পর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা রেফার্ড করেন। ঢাকায় নেবার পথে ফাহিম মারা যায়। ঘাদক ইজিবাইক চালক চাঁপাতলা গ্রামের বিপুল হোসেন (৩০) বর্তমানে পলাতক রয়েছে।

স/এষ্