ঢাকাশনিবার , ১১ মার্চ ২০২৩
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

ঝিকরগাছায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও বিদ্যালয়ের নবনির্মিত ভবন উদ্বোধন

চমক নিউজ, বেনাপোল অফিস
মার্চ ১১, ২০২৩ ৯:০৯ অপরাহ্ণ
Link Copied!

ঝিকরগাছায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও বিদ্যালয়ের নবনির্মিত ভবন উদ্বোধন

যশোরের ঝিকরগাছায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও ধানপোতা মাধ্যমিক বিদ্যালয়ের নবনির্মিত ৪ তলা একাডেমিক ভবন উদ্বোধন করলেন যশোর ২ আসনের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা মেজর জেনারেল ডাঃ নাসির উদ্দিন।

শনিবার (১১ মার্চ) প্রধান অতিথি হিসেবে এই ভবনের উদ্বোধন করলেন তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- ঝিকরগাছা পৌরসভার মেয়র আনোয়ার পাশা জামাল, এ্যাডভোকেট আব্দুল কাদের- সাবেক আইন বিষয়ক সম্পাদক আওয়ামী লীগ, ঝিকরগাছা উপজেলা শাখা, সেলিম রেজা- উপজেলা ভাইস চেয়ারম্যান ঝিকরগাছা, লুবনা তাক্ষী- উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ঝিকরগাছা, আলহাজ্ব মতিয়ার রহমান সরদার ৩ নং শিমুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের সভাপতি তৌহিদুর রহমান। সার্বিক সহযোগিতায় ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ।

আরো উপস্থিত ছিলেন- নাসিমুল হাবিব শিপার, শাহিন সরদার, সাহেব আলী, আনিছুর রহমান, ইসমাঈল খান, রফিকুল ইসলাম, আবুল বাশার পলাশ, শরিফুল হক, মশিয়ার রহমান, রাসেল খান প্রমুখ।