ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠি পুরাতন কলেজ এলাকার ননী হালদারের শিশু কণ্য ঝালকাঠি শিশু কল্যান প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেনীর ছাত্রী নিতু হালদার( ৬)নিজ বাড়ির সামনে খেলা করছিল।
শনিবার দুপুর ১২ ঘটিকার সময় হঠাৎ পিছন থেকে এসে একটি কুকুর শিশুটিকে অর্তকিত আক্রমন করে সারা শরির ক্ষতবিক্ষত করে দেয়।
শিশুটি চিৎকার শুরু করলে এলাকার লোক ছুটে এসে শিশুটিকে উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে নিয়ে চিকিৎসা করা হয়। এবং কুকুটিকে উত্তেজিত জনতা মেরে ফেলে দেয়।
অসোহায় শিশুটির বাবা ননী হালদার মেয়ের সু-চিকিৎসার জন্য সকলের সাহায্য চেয়েছেন।
স/এন

