ঝালকাঠিতে কুকুরের কামড়ে আহত ৫০
ঝালকাঠি প্রতিনিধি :ঝালকাঠিতে কুকুরের কামড়ে একদিনে পুলিশ, শিশু ও বৃদ্ধসহ অন্তত অর্ধশত মানুষ আহত হয়েছেন। মঙ্গলবার দুপুর পর্যন্ত ২৪ ঘন্টায় আহতদের মধ্যে ৪২ জন ঝালকাঠি সদর হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। তবে র্যাবিস ভ্যাকসিনের সংকট রয়েছে। তার ওপর হঠাৎ করে এত মানুষকে চিকিৎসা দিতে হিমশীম খাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ।
গতকাল সোমবার বিকেল থেকে মঙ্গলবার দুপুর পর্যন্ত জেলা শহরের ফায়ার সার্ভিস মোড়, কুমারপট্টি সড়ক, সাধনার মোড় ও চাঁদকাঠিসহ শহরতলীর বিভিন্ন এলাকায় কুকুরের কামড়ে শিশু, বৃদ্ধসহ অন্তত ৫০ জন আহত হয়েছেন। আহতরা জানান, হঠাৎ পেছন থেকে কুকুর এসে পায়ে কামড়ে বীরদর্পে চলে যায়। জেলা শহরে দায়িত্ব পালনকালে পুলিশ কনষ্টবল আজিজুর রহমান কুকুরের কামড়ে আহত হন।
এদিকে ঝালকাঠি সদর হাসপাতালে র্যাবিস সংকট থাকায় আহতরা বিপাকে পড়েছেন। বাইরে থেকে ভ্যাকসিন কিনে এসব রোগীদের চিকিৎসা হচ্ছে। তবে আহতদের প্রয়োজনীয় চিকিৎসা দেয়া হচ্ছে বলে জানান হাসপাতাল কর্তৃপক্ষ।
ডাক্তার আবুয়াল হাসান, কনসালটেন্ট মেডিসিন, ঝালকাঠি সদর হাসপাতাল।
স/এষ্

