ঢাকাবুধবার , ২৮ আগস্ট ২০১৯
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

ঝালকাঠিতে আল্লাহর নামে ছেড়ে দেয়া ষাঁড় চুরির দায়ে আটক ২

nayem ahmed
আগস্ট ২৮, ২০১৯ ১০:০১ অপরাহ্ণ
Link Copied!

ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠিতে আল্লাহর নামে ছেড়ে দেয়া ষাঁড় চুরির দায়ে ২ জনকে আটক করেছে থানা পুলিশ।

আটককৃতরা হলো মহদিপুর গ্রামের মজনু হাওলাদারের পুত্র নাসির হাওলাদার ও বাড়ৈকরণ গ্রামের আক্কেল আলী হাওলাদারের পুত্র আবুল হোসেন। জানা যায় আটককৃতরা নলছিটি দিয়ে রাতে আল্লাহর নামে ছেড়ে দেয়া ষাঁড় চুরি করে নলছিটি সুগন্ধা নদী

পারাপার হয়ে সকালে ঝালকাঠির বিনয়কাঠি কলেজের সামনে আসলে এলাকার লোকজন চোর সন্দেহ করে জিজ্ঞাসাবাদ করলে সঠিক জবাব না দেওয়ায় লোকজন তাদেরকে আটক করে থানায় খবর দেয়।

আটককৃতদের জিজ্ঞাসাবাদ করলে তারা জানান পেটের দায়ে এই প্রথম গরু চুরি করেছি। আমরা এগুলো বরিশাল বাজারে কসাইদের কাছে বিক্রি করার জন্য নিয়ে যাচ্ছিলাম। আটককৃতরা দুজন সম্পর্কে মামা ভাগিনা, পরে স্থানীয় লোকজন তাদেরকে পুলিশের কাছে সোপর্দ করে, ঝালকাঠি থানা পুলিশ তাদেরকে আটক করে।

 

স/এন