ঢাকাসোমবার , ১৯ আগস্ট ২০১৯
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

জেলার সেরা পুলিশ অফিসার এএসআই মাসুদ রানা

nayem ahmed
আগস্ট ১৯, ২০১৯ ৫:৪০ অপরাহ্ণ
Link Copied!

ঝিনাইদহ প্রতিনিধি: ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার, মাদকদ্রব্য উদ্ধারসহ দায়িত্ব-কর্তব্যে অবদান রাখায় জুলাই মাসের জেলার সেরা পুলিশ অফিসার নির্বাচিত হয়েছেন ঝিনাইদহের কালীগঞ্জ থানার এএসআই মাসুদ রানা।
রোববার ঝিনাইদহ পুলিশ লাইনস্ েদিনব্যাপী পুলিশের মাসিক কল্যাণ সভায় তাকে সম্মাননা হিসেবে ক্রেষ্ট ও নগদ অর্থ প্রদান করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ঝিনাইদহ পুলিশ সুপার মোঃ হাসানুজ্জামান (পিপিএম-সেবা) সেরা পুলিশ অফিসার মাসুদ রানার হাতে পুরস্কার তুলে দেন। এনিয়ে তিনি মাসুদ রানা ৫ম বার সেরা ও উত্তম অফিসার নির্বাচিত হয়েছেন।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার মিলু মিয়া বিশ্বাস, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) কনক কুমার দাসসহ ৬ থানার অফিসার-ইন-চার্জবৃন্দ।
 
অনুভতি প্রকাশ করে এএসআই মাসুদ রানা বলেন, ভাল কাজের স্বীকৃতি স্বরূপ তিনি সেরা অফিসার নির্বাচিত হয়েছেন। এর আগেও তিনি আরো ৪ বার উত্তম অফিসারের পুরস্কারও পেয়েছেন। উর্ধ্বত কৃর্তপক্ষ তার ভাল কাজের মূল্যায় করায় তিনি আনন্দিত। এতে তার কাজের আরো কর্মস্পৃহা বৃদ্ধি পাবে।
 
কালীগঞ্জ থানার অফিসার-ইন-চার্জ (ওসি) ইউনুচ আলী বলেন, পুলিশের ভাল কাজের স্বীকৃতিস্বরূপ উর্ধ্বতন পুলিশ কর্মকর্তাবৃন্দ প্রতিমাসে সেরা ও উত্তম অফিসার নির্বাচন করেন। প্রতিমাসের কল্যাণ সভায় সেই সব অফিসারদের পুরস্কার প্রদান করা হয়।
ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার, মাদকদ্রব্য উদ্ধারসহ দায়িত্ব-কর্তব্যে অবদান রাখায় এবার তার থানা থেকে সেরা অফিসার নির্বাচিত হয়েছেন এএসআই মাসুদ রানা।
স/এন