জেএসকেএফ ফুলপুর উপজেলা সভাপতি- নিশু সম্পাদক-কামরুল
ময়মনসিংহ ব্যুরো-কামরুল জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন ফুলপুর উপজেলা শাখার নতুন কমিটি ১৬/১০/২০২১ রোজ শনিবার জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন এর মহাসচিব এম এ আবির উদ্দিন এর সাক্ষরিত ১৫ সদস্য বিশিষ্ঠ কমিটিকে অনুমোদন দেওয়া হয়েছে।
উক্ত কমিটিতে সভাপতি তাসনোভা নাসরিন নিশু, সহ-সভাপতি মোঃ নজরুল ইসলাম ফকির, সাধারণ সম্পাদক কামরুল ইসলাম খান, যুগ্মসাধারণ সম্পাদক নূর হোসেন খান, সাংগঠনিক সম্পাদক রাকিবুল হাসান মাহফুজ, আইন বিষয়ক সম্পাদক মোঃ ইয়াকুব আলী, অর্থবিষয়ক সম্পাদক শাকিব মিয়া, প্রচার সম্পাদক আলমগীর ইসলাম, আইসিটি বিষয়ক সম্পাদক মিজানুর রহমান সুজন, দপ্তর সম্পাদক ওমর ফারুক, সমাজ কল্যাণ সম্পাদক আকিকুল ইসলাম, সদস্য শ্রাবনী সরকার, মিলন তালুকদার, জাহাঙ্গীর আলম আকন্দ, আশিকুল ইসলাম ট্রনিক।
নবনির্বাচিত সভাপতি নিশু বলেন, সাংবাদিকদের অধিকার প্রতিষ্ঠার সাংবাদিক সংগঠন জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন ফুলপুর উপজেলায় কর্মরত সকল সাংবাদিকদের পাশে ছিল এবং থাকবে। ঐক্যবদ্ধ প্রতিবাদই রুখতে পারে সাংবাদিক নির্যাতন। সাধারণ সম্পাদক – কামরুল ইসলাম বলেন, সাংবাদিকদের মুক্ত পেশাগত দায়িত্ব পালনে সকলের সহযোগিতা কামনা করছি।
স/বি

