ঢাকাশুক্রবার , ২৯ এপ্রিল ২০২২
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

জাফলংয়ে নির্ঘুম ব্যস্ততায় দর্জিপাড়া

চমক নিউজ বার্তা কক্ষ
এপ্রিল ২৯, ২০২২ ৯:৩৫ অপরাহ্ণ
Link Copied!

জাফলংয়ে নির্ঘুম ব্যস্ততায় দর্জিপাড়া

গোয়াইনঘাট(সিলেট)প্রতিনিধি: হাতেগুনা কয়েকদিন বাকি ঈদের। এরমাযে জাফলংয়ের দর্জিপাড়ায় বেড়েছে ব্যস্ততা। সকাল থেকে সেহরির আগ পর্যন্ত কারিগরদের দম ফেলার সুযোগ নেই। চলবে চাঁদ রাত পর্যন্ত। বেশির ভাগ দর্জির দোকানে অর্ডার নেওয়া বন্ধ হয়ে গেছে সপ্তাহ থেকে ১০ দিন আগে। এখন কোন ক্রেতা কাপড় নিয়ে গেলে ফিরিয়ে দিচ্ছেন তারা।

করোনায় গত দুই বছরে দর্জিপাড়ায় তেমন ব্যস্ততা দেখা না গেলেও এবার বেড়েছে তাদের ব্যস্ততা। গত দুই বছর দোকান ভাড়া, বিদ্যুৎ বিল, কারিগরদের বেতন, পরিবার চালানোসহ সব মিলিয়ে বড় বিপদে ছিলেন তারা। তবে এবার করোনার প্রকোপ কমে যাওয়ায় আগের মত ব্যবসায় ফিরে এসেছেন তারা। গত দুই বছরের ক্ষতি পুরোপুরি পোষাতে না পারলে একেবারেই খারাপ হবে না এবার।

শুক্রবার (২৯ এপ্রিল) দুপুরে উপজেলার বিভিন্ন দর্জির দোকান ঘুরে দেখে যায়, সেলাই মেশিনের শব্দে মনে হয় বাদকদল বাজনা শুরু করেছে। বিভিন্ন সেলাইয়ের দোকানের পাশে, উপরে-নিচে ছোট ছোট কক্ষে চার-পাঁচটা মেশিনে রয়েছে আট দশেক মানুষ। কেউ কাপড় কাটতে ব্যস্ত, কেউ রয়েছে সেলাই কাজে ব্যস্ত, কেউ বোতাম লাগানোর কাজে আবার কেউ কাপড় স্ত্রির কাজে দিবানিশি ব্যস্ত রয়েছে।

সামাদ আহমদ নামের এক ক্রেতা বলেন, ‘পাঞ্জাবি অর্ডার দিতে এসেছি। কিন্তু কোন দোকানে অর্ডার রাখতেছে না।’ হাফছা টেইলার্সে স্বত্বাধিকারী হারুন আহমদ জানান, ‘রমজান মাসে পুরুষদের কাপড়ের তুলনায় মহিলাদের কাপড় সেলাই অর্ডার বেশি হয়। এর মধ্যে পুরুষের শার্ট, প্যান্ট, পাঞ্জাবী আর মহিলাদের থ্রীপিচ, সেলোয়ার কামিজ।’

আরেক টেইলার্স জলিল আহমদ জানান, ‘গত দুই বছর করোনার কারণে অনেক ক্ষতি হয়েছে। এবার সেই ক্ষতি পোষাতে চাই। ভাল অর্ডার এসেছে। এখনো প্রতিদিন ১০/১৫ টি অর্ডার আসে। তবে অর্ডার রাখা সম্ভব নয় বলে ক্রেতাদের ফিরিয়ে দিচ্ছি।

স/এষ্