ঢাকাশনিবার , ৪ জুন ২০২২
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

জাফলংয়ে গুচ্ছগ্রাম প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি

চমক নিউজ বার্তা কক্ষ
জুন ৪, ২০২২ ৪:২৫ অপরাহ্ণ
Link Copied!

জাফলংয়ে গুচ্ছগ্রাম প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি

গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি : সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে যুব সমাজ কতৃক পরিচালিত গুচ্ছগ্রাম প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি’র উদ্বোধন করা হয়েছে। শনিবার (৪ জুন) সকালে বিদ্যালয়ের সৌন্দর্য বর্ধনের জন্য প্রতিষ্ঠান বনায়নের অংশ হিসেবে এ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন জাফলং বনবিট কর্মকর্তা প্রদীপ চন্দ্র মন্ডল।

বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন শেষে বিদ্যালয়ের চারপাশে বিভিন্ন প্রজাতির ৪ শতাধিক ফলজ, বনজ ও ঔষধি গাছ রোপণ করা হয়।
এ সময় গুচ্ছগ্রাম প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ করিম মাহমুদ লিমন, সহ-সভাপতি আব্দুল মান্নান, সদস্য লিটন মিয়াসহ বিদ্যালয়ের অভিভাবক, শিক্ষক/শিক্ষিকা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

স/এষ্