ঢাকামঙ্গলবার , ২৭ আগস্ট ২০১৯
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

জাকের পার্টি মানুষের কল্যাণে কাজ করে –জাদু মিয়া

nayem ahmed
আগস্ট ২৭, ২০১৯ ২:০১ অপরাহ্ণ
Link Copied!

আবু নাসের হুসাইন, সালথা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুর জেলা জাকের পার্টির সভাপতি ও সমাজ সেবক মোঃ মশিউর রহমান জাদু মিয়া বলেছেন, জাকের পার্টি বিশ^ওলী খাজাবাবা ফরিদপুরী (কুঃছেঃআঃ) কেবলাজান হুজুরের প্রতিষ্ঠিত পার্টি।

বিশ^ওলী খাজাবাবা ফরিদপুরীকে যারা ভালবাসেন কেবলমাত্র তারাই জাকের পার্টির পতাকাতলে আছেন। জাকের পার্টি ক্ষমতার লোভে রাজনীতি করে না। জাকের পার্টি সব সময় মানুষের কল্যাণে কাজ করে। পার্টির চেয়ারম্যান আলহাজ¦ খাজা মোস্তফা আমীর ফয়সল মুজাদ্দেদী সাহেবের নেতৃত্বে সারা বিশে^ জাকের পার্টি আজ সু-সংগঠিত।

পবিত্র আশুরা ও ৭ই সফর উপলক্ষে সোমবার (২৬ আগষ্ট) সন্ধ্যায় নগরকান্দা উপজেলা জাকের পার্টি আয়োজনে রামনগর ইউনিয়নের রাধানগর গ্রামে ডাঃ ফজলুল হকের বাড়িতে অনুষ্ঠিত অলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জাদু মিয়া এসব কথা বলেন।

উপজেলা জাকের পার্টির সভাপতি মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা জাকের পার্টির সাধারণ সম্পাদক ডাঃ ফজলুল হক, সাংগঠণিক সম্পাদক ওহিদুজ্জামান মান্দার, সকল ইউনিয়ন জাকের পার্টির সভাপতি-সাধারণ সম্পাদকসহ নেতৃবৃন্দ। সভা শেষে মিলাদ-মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়।

 

স/এন