জমিতে গর্ত করাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১
ময়মনসিংহ ব্যুরো প্রধান- ময়মনসিংহের গৌরীপুরে বুধবার সকালে সহনাটি ইউনিয়নের সহনাটি গ্রামে জমিতে গর্ত করাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় এক ব্যবসায়ী নিহত হয়েছেন। নিহত ব্যবসায়ী মৃত আব্দুল খালেকের ছেলে আবুল কালাম (৬০)। তিনি স্থানীয় ভূইয়ার বাজারের একজন মেশিনারিজ যন্ত্রাংশের ব্যবসায়ী।
তাঁর ছোট ভাই খোরশেদ আলম জানান- আবুল কালাম সম্প্রতি বাড়িতে গরুর একটি খামার করেছেন। এ খামারের বর্জ্য নিষ্কাশনের জন্য বাড়ির পাশের জমিতে একটি গর্ত করেছেন। এ জমির পাশে একই গ্রামের মৃত ইন্তাজ আলীর ছেলে আব্দুল গফুরের ৩০ শতক জমি রয়েছে। ঘটনার দিন সকালে গফুর অভিযোগ করেন কালামের করা গর্তের কারণে তাঁর জমির আইল ভেঙে যেতে পারে। এ নিয়ে উভয়ের মাঝে কথা কাটিকাটি হয়।
এসময় উপস্থিত প্রতিবেশিরা বিষয়টি মিমাংসা করে দিলে উভয় পক্ষ বাড়িতে চলে যান। পরে ১০টার সময় কালাম তাঁর ছেলে সোহাগকে নিয়ে দোকানে যাওয়ার পথে গফুর, তার ভাই সেলিম, জিল্লু, ভাগ্নে রবি তাদের উপর দেশিয় অস্ত্র সস্ত্র নিয়ে হামলা করে। মাথায় আঘাত লাগলে কালাম গুরুতর আহত হন। হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান। প্রতিবেশি হাশিম উদ্দিন বলেন- জমিতে গর্ত করাকে কেন্দ্র করে উভয়ে ঝগড়ায় লিপ্ত হলে বিষয়টি মিমাংসা করে দেয়া হয়। গফুর তার লোকজন নিয়ে অতর্কিত হামলা করেছে। এতে কালাম মারা যান। ঘটনার পর থেকে অভিযুক্তরা পলাতক থাকায় বক্তব্য পাওয়া যায়নি।
গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান জানান- পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লাশ পোস্ট মর্ডামের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
স/বি

