ঢাকাবৃহস্পতিবার , ২২ আগস্ট ২০১৯
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

ছাত্রলীগের নেতাকর্মীদের নামে মিথ্যা মামলার প্রতিবাদে মিছিল সমাবেশ

nayem ahmed
আগস্ট ২২, ২০১৯ ৮:৪০ অপরাহ্ণ
Link Copied!

বাঘারপাড়া (যশোর) প্রতিনিধি : গতকাল বিকালে বাঘারপাড়ায় ছাত্রলীগের সভাপতি বায়েজিদ হোসেনসহ নেতাকর্মীদের নামে মিথ্যা মামলার প্রতিবাদে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মিছিলটি উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আওয়ামীলীগ দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। এসময় বক্তারা প্রশাসনকে উদ্দেশ্য রেখে বলেন ঘটনার দিন ছাত্রলীগের সভাপতিসহ নেতা কর্মীরা উপজেলা চেয়ারম্যানের সাথে খাজুরা এলাকায় শোক দিবসের অনুষ্ঠানে উপস্থিত ছিল। তাহলে কিভাবে তার নামে মুক্তিপন দাবীর মামলা হয়।

অনতিবিলম্বে বায়েজিদসহ ছাত্রলীগের নেতা কর্মীদের নামে মামলা প্রত্যাহার না হলে ছাত্রলীগের প্রতিটি ইউনিটের নেতৃত্বে যশোর জেলা অচল করে দেওয়া হবে বলে ঘোষনা দেন।

উপজেলা পৌর যুবলীগের যুগ্ম আহবায়ক এনায়েত হোসেন লিটনের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রওশন ইকবাল শাহী, সদর উপজেলা ছাত্রলীগের আহবায়ক রবিউল ইসলাম, যুগ্ম আহবায়ক মোমেল হোসেন, জেলা পৌর ছাত্রলীগের যুগ্ম আহবায়ক সালাউদ্দীন কবির পিয়াস, এম এম কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক তৌহিদুর রহমান তৌহিদ, এম

এম কলেজ ছাত্রলীগের দপ্তর সম্পাদক ইমরান হোসেন, যশোর পৌর ছাত্রলীগের সদস্য রিয়াজুল ইসলাম রিজন, আশিকুর রহমান হৃদয়, মাসুদ হাসান কৌশিক, নাহিয়ান আল নাহিদ, রোকনুজ্জামান সৌরভ, উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, যুবলীগের যুগ্ম আহবায়ক জুলফিক্কার আলী জুলাই, টিপু সুলতান, ছাত্রলীগ নেতা রুমান তরফদার, সোহান হোসেন, আদিল হোসেন, প্রমূখ।

 

স/এন