ঢাকাশনিবার , ১৪ জুন ২০২৫
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

চুরি ও ছিনতাইের স্টেশন সান্তাহার জংশন

চমক নিউজ বার্তা কক্ষ
জুন ১৪, ২০২৫ ১২:০১ অপরাহ্ণ
Link Copied!

চুরি ও ছিনতাইের স্টেশন সান্তাহার জংশন

প্রতিনিধি, আদমদীঘি ।। বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার রেলওয়ে জংশন স্টেশনে চুরি, ছিনতাই ও পকেটমারের ঘটনা ব্যাপক হারে বেড়েছে। প্রতি দিনই বিভিন্ন ট্রেন ও প্ল্যাটফর্মে যাত্রীদের কাছ থেকে মোবাইল ফোনসেট, সোনার অলংকার ও টাকা হাতিয়ে নেওয়ার একাধিক ঘটনা ঘটেছে বলে যাত্রীদের অভিযোগ থেকে জানা গেছে।

একটি চক্র দীর্ঘদিন ধরে এ ধরনের অপরাধ মূলক কর্মকাণ্ড চালিয়ে এলেও রেলওয়ে জিআরপি পুলিশ ও নিরাপত্তা বাহিনীর রহস্যজনক নীরবতার কারণে এ ধরনের অপরাধ প্রবণতা বাড়ছেই।

যাত্রীদের অভিযোগে জানা গেছে, সর্বশেষ গত বৃহস্পতিবার রাত সাড়ে ১০ টায় আন্তনগর সীমান্ত এক্সপ্রেস ট্রেনে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। সীমান্ত আন্তনগর ট্রেনে তুলে দিতে গেলে মোবাইল চোরসহ ২টি মুঠোফোন নিয়ে রেলওয়ে থানায় নিয়ে যায়। সান্তাহার দৈনিক বাজার এলাকার বাসিন্দা মেহেক মুক্তি জানান, প্ল্যাটফর্ম থেকে ট্রেনে ওঠার সময় ছিনতাইকারীরা তাঁর বোনের ভ্যানিটি ব্যাগ কেটে টাকা ও মূল্যবান জিনিসপত্র হাতিয়ে নিয়ে পালিয়ে গেলেও অন্য ছিনতাইকারী পালিয়ে যাওয়ার চেষ্টা করলে হাতেনাতে চোরসহ ২টি মুঠোফোন উদ্ধার করে সান্তাহার রেলওয়ে জিআরপি থানায় নিয়ে যায়।

কিন্তু রেলওয়ে জিআরপি পুলিশের ভুমিকা রহস্যজনক। এর আগে গত ৪ এপ্রিল ঢাকাগামী দ্রুতযান ট্রেনে উপজেলার কদমা গ্রামের আমেনা বিবি নামের এক গৃহবধূর কাছ থেকে ১২ হাজার টাকা, মোবাইল ফোনসেটসহ একটি ব্যাগ ছিনতাই করে নিয়ে যায় ছিনতাইকারীরা।

অন্যদিকে গত ৫ মে আন্তনগর রূপসা ট্রেন থেকে বগুড়ার ট্রেন যাত্রী শাহিনা বেগম নামের এক নারীর মোবাইল ফোনসেট ছিনতাই হয়। একই দিন নওগাঁর মহাদেবপুরের সালমা খান নামের এক যাত্রীর ট্রলি ব্যাগ প্ল্যাটফর্ম থেকে হাতিয়ে নেয়।

গত ২৫ মে ট্রেনে ঢাকা যাওয়ার পথে এনামুল হক নামের এক যাত্রীর জামার পকেট কেটে নগদ টাকা ও মুঠোফোন হাতিয়ে নেয় পকেটমাররা। একই দিনে আরমান আলী নামের আরেক যাত্রী দ্রুতযান ট্রেনে ঢাকা যাওয়ার পথে তাঁর কাছ থেকে একটি মোবাইল ফোনসেট ছিনতাই হয়।

এ বিষয়ে সান্তাহার রেলওয়ে জিআরপি থানার অফিসার ইনচার্জ (ওসি) হাবিবুর রহমান হাবিব বলেন, স্টেশনে চুরি, ছিনতাই ও পকেটমারদের গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়ে থাকে। আর চুরি, ছিনতাই ও পকেটমার রোধে আমিসহ আমার পুলিশের সকল সদস্য কঠোর নজরদারি রয়েছে।

স/এষ্