ঢাকামঙ্গলবার , ৬ সেপ্টেম্বর ২০২২
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

চুরিই ৪ বোনের পেশা, উত্তরা থেকে গ্রেফতার

চমক নিউজ বার্তা কক্ষ
সেপ্টেম্বর ৬, ২০২২ ৯:৪২ অপরাহ্ণ
Link Copied!

চুরিই ৪ বোনের পেশা, উত্তরা থেকে গ্রেফতার

মোঃরফিকুল ইসলাম মিঠু।। আবাসিক বাসা থেকে চুরি করার অভিযোগে চার নারীকে আটক করেছে ডিএমপি উত্তরা পশ্চিম থানা পুলিশ । আজ সকালে উত্তরা পশ্চিম থানার ১২ নং সেক্টরের একটি ফ্ল্যাট থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা পরস্পর বোন। তাদের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায়। কিন্তু তারা বিভিন্ন জেলায় ঘুরে ঘুরে চুরি করে। এর আগেও তারা গ্রেফতার হয়েছে।

আটককৃতরা হলেন, মোসাঃ আকলিমা খাতুন (২২), মুন্নি আক্তার (২০), তামান্না আক্তার (২২) এবং পিয়ারা খাতুন (২৫)। তন্মধ্যে মুন্নি ও তামান্না আপন বোন। বাকি দুইজন তাদের চাচাতো ও ফুফাতো বোন।

আটককৃত চারজন বিভিন্ন জেলায় ঘুরেন। তারা বিভিন্ন বাসায় গৃহকর্মী হিসেবে কাজ খোঁজার বাহানায় ঢুকে। এরপর সুযোগ বুঝে চুরি করে পালিয়ে যায়। যেহেতু চুরি করেই তারা অন্য জেলায় পালিয়ে যায়, তাই তাদের শনাক্ত করতে বেশ বেগ পেতে হয়। আজ সকালে তারা উত্তরা পশ্চিম থানার ১২ নং সেক্টরের একটি বাসায় চুরি করতে গেলে হাতেনাতে তাদের আটক করা হয়। এর আগেও তারা মিরপুরে চুরি করতে গিয়ে আটক হয়েছিল। তাদের প্রত্যেকের বিরুদ্ধেই জেলায় জেলায় একাধিক মামলা রয়েছে বলে পুলিশ জানান।

স/এষ্