ঢাকাবৃহস্পতিবার , ২১ এপ্রিল ২০২২
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

চাঁদপুরে ধর্ষণ হওয়া নারীর তথ্য প্রকাশ করে সংবাদের প্রতিবাদে স্মারকলিপি প্রদান

admin
এপ্রিল ২১, ২০২২ ১০:০৬ অপরাহ্ণ
Link Copied!

চাঁদপুরে ধর্ষণ হওয়া নারীর তথ্য প্রকাশ করে সংবাদের প্রতিবাদে স্মারকলিপি প্রদান

মেহেরাব হোসেন অপি : ধর্ষণ হওয়া নারী ও শিশু সংবাদ প্রকাশের ক্ষেত্রে বাংলাদেশের প্রচলিত আইনে বলা হয়েছে ধর্ষণ হওয়া নারী বা শিশুর কোনো তথ্য প্রকাশ করা যাবে না। যদি প্রকাশ করা হয়, তাহলে সংশ্লিষ্ট গণমাধ্যমকে আইনের আওতায় আনা হবে।

তবে চাঁদপুর জেলায় কিছু কথিত অনলাইন গনমাধ্যম ধর্ষণ হওয়া নারী ও শিশুর ছবি সহ তথ্য প্রকাশ করে প্রতিনিয়ত সংবাদ প্রচার করে যাচ্ছে। এর প্রতিবাদে চাঁদপুর জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেছে ইয়ুথ এনগেজমেন্ট ফর সাস্টেনিবিলিটি (ইয়েস বাংলাদেশ) নামের একটি সংগঠন।

বৃহস্পতিবার সকালে ইয়ুথ এনগেজমেন্ট ফর সাস্টেনিবিলিটি (ইয়েস বাংলাদেশ) চাঁদপুর জেলা শাখার সভাপতি কাউসুল উল রাব্বি স্বাক্ষরিত একটি স্মারকলিপি তুলে দেন চাঁদপুর জেলা প্রশাসকের হাতে।

স্মারকলিপিতে শিশু ও নারী ধর্ষণ সংক্রান্ত সংবাদ প্রচারের ক্ষেত্রে বাংলাদেশের প্রচলিত আইন এর মধ্যে সীমাবদ্ধ থেকে যাতে প্রতিটি সংবাদকর্মী তাদের সংবাদ প্রচার করে, আর যে বা যারা এরূপ সংবাদ প্রচার এর সাথে সংশ্লিষ্ট, দ্রুত তাদেরকে আইনের আওতায় নিয়ে আসার দাবি জানিয়েছেন তারা।

এ সময় সেখানে ইয়ুথ এনগেজমেন্ট ফর সাস্টেনিবিলিটি(ইয়েস বাংলাদেশ) চাঁদপুর জেলা শাখার সভাপতি কাউসুল উল রাব্বি সহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ইয়ুথ এনগেজমেন্ট ফর সাস্টেনিবিলিটি (ইয়েস বাংলাদেশ) জাতীয় পর্যায়ের একটি যুব সংগঠন, যা যুবদের দ্বারা গঠিত ও পরিচালিত। সংগঠনটি ৬৪ জেলায় ২০১৮ সাল থেকে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর বিশেষ করে শিশু ও যুব শ্রেণীর আর্থসামাজিক উন্নয়নে সহযোগিতা করে যাচ্ছে।

স/এষ্