ঢাকাবৃহস্পতিবার , ২৩ জুন ২০২২
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

ঘোড়াঘাটে ডাকাত দলের ৩ সদস্য আটক

চমক নিউজ বার্তা কক্ষ
জুন ২৩, ২০২২ ৫:৩৮ অপরাহ্ণ
Link Copied!

ঘোড়াঘাটে ডাকাত দলের ৩ সদস্য আটক

মোঃ আব্দুল আজিজ, হিলি প্রতিনিধি।। দিনাজপুরের ঘোড়াঘাটে সড়কে গাছ কেটে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত দলের ৩ সদস্যকে আটক করছে থানা পুলিশ। বুধবার রাতে ঘোড়াঘাট উপজেলার বিভিন্ন স্থানে পৃথক পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ঘোড়াঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু হাসান কবির।

আটকৃতরা হলেন, ঘোড়াঘাট উপজেলার কুন্দারনপুর গ্রামের আলম মিয়ার ছেলে আব্দুর রহমান ওরফে লেদা (২৮), একই এলাকার করঞ্জি বানিয়াল গ্রামের বেলাল মিয়ার ছেলে জিল্লুর রহমান (২৮) ও গোবিন্দগঞ্জ উপজেলার শ্যামপুর গ্রামের তৈয়ব আলীর ছেলে এমদাদুল হক (৩১)।

ঘোড়াঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু হাসান কবির জানান, আটককৃতদের বিরুদ্ধে ঘোড়াঘাট থানা, বিরামপুর থানা ও হাকিমপুর থানায় একাধিক সড়কে গাছেরগুড়ি ফেলে ডাকাতি, ছিনতাই, গরু চুরির মামলা রয়েছে। বৃহস্পতিবার (২৩ জুন) দুপুরে তাদেরকে দিনাজপুর আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

স/এষ্