নগরকান্দায় ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্থদের মাঝে সংসদ উপনেতার পক্ষে ডেউটিন ও নগত অর্থ বিতরণ
আবু নাসের হুসাইন, ফরিদপুর : ফরিদপুরের নগরকান্দায় ঘুর্ণিঝড় আফফানের আঘাতে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে জাতীয় সংসদের সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী এমপি’র পক্ষে ডেউটিন ও নগত অর্থ বিতরণ করা হয়েছে ।
শনিবার (৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার রসুলপুর, গহেরপুর, বিবিরকান্দি, ধুতরাহাটি, ঘূর্ণিঝড় আফফানে ক্ষতিগ্রস্থদের মাঝে সংসদ উপনেতার পক্ষে তার রাজনৈতিক প্রতিনিধি শাহদাব আকবর লাবু চৌধুরী এই ডেউটিন ও নগত অর্থ বিতরণ করেন।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার জেতী প্রু, উপজেলা পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান সরদার, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন মিয়া, সালথা উপজেলা পরিষদের চেয়ারম্যান ওয়াদুদ মাতুব্বর, সংসদ উপনেতার একান্ত সহকারী সচিব শফিউদ্দিন প্রমূখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইকবাল কবির।

