ঢাকাসোমবার , ১৯ আগস্ট ২০২৪
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

গৌরীপুর পৌর মেয়র সৈয়দ রফিকুল ইসলামের পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি 

চমক নিউজ, বেনাপোল অফিস
আগস্ট ১৯, ২০২৪ ২:৪০ পূর্বাহ্ণ
Link Copied!

গৌরীপুর পৌর মেয়র সৈয়দ রফিকুল ইসলামের পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি 

ময়মনসিংহ বিভাগীয় প্রধান- ময়মনসিংহের গৌরীপুর পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌরসভার মেয়র সৈয়দ রফিকুল ইসলামের পদত্যাগ ও ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে। 
ময়মনসিংহ উত্তর জেলা যুব দলের যুগ্ম সাধারণ সম্পাদক শোয়েব মুন্সির নেতৃত্বে এসব কর্মসূচি পালন করা হয়। এব্যাপারে রবিবার দুপুরে আন্দোলনকারীরা গৌরীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ শাকিল আহমেদ-এর কাছে স্মারক লিপি প্রদান করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, পৌর মেয়র সৈয়দ রফিকুল ইসলাম কালো টাকার জোরে তিনবার পৌরসভার মেয়র নির্বাচিত হয়েছেন। ক্ষমতার অপব্যবহার করে তিনি নিজের পরিবার ও আত্মীয়-স্বজনদের বিভিন্ন পদে পৌরসভায় নিয়োগ দিয়েছেন। পৌরসভার কোটি কোটি টাকার প্রকল্পের কাজ বিভিন্ন ঠিকাদারি প্রতিষ্ঠানের নামে তিনি নিজেই করেছেন। পৌর শহরের বালুয়াপাড়া মোড়ে খালের পানি প্রবাহ বন্ধ করে সরকারি টাকায় নিজের জমিতে কাজ করেছেন। গৌরীপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি পদের ক্ষমতার অপব্যবহার করে লাখ লাখ টাকার বিনিময়ে শিক্ষক নিয়োগ দিয়েছেন।
সরকারি পুকুর ইজারা না দিয়ে বা কম মূল্যে ইজারা দিয়ে অন্যায়ভাবে নিজের আত্মীয়-স্বজনদের মাছ চাষের সুযোগ দিয়েছেন। এগুলোসহ ১৮টি অনিয়ম-দূর্নীতির অভিযোগ এনেছেন শোয়েব মুন্সি। তিনি গৌরীপুর পৌরসভার সাবেক চেয়ারম্যান আব্দুল খালেক মুন্সির ছেলে।
গৌরীপুর পৌরসভার মেয়র সৈয়দ রফিকুল ইসলাম অভিযোগ অস্বীকার করে বলেন- পূর্ব শত্রুতার জেরে শোয়েব মুন্সি এসব করছে। তাঁর বাবা আব্দুল খালেক মুন্সি পূর্বে আমার সাথে নির্বাচন করে পরাজিত হয়েছে। গৌরীপুরে ব্যাপক উন্নয়নসহ প্রথম শ্রেণির পৌরসভা হিসেবে উন্নীত করেছি। জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে আমার পদত্যাগ দাবি করছে তাঁরা।
গৌরীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ শাকিল আহমেদ বলেন- প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য স্মারক লিপিটি যথাযথ কর্তৃপক্ষের কাছে প্রেরণ করা হবে।