ঢাকামঙ্গলবার , ২৫ জুলাই ২০২৩
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

গৌরীপুর অবরুদ্ধ ৬ষ্ট শ্রেণীর শিক্ষার্থীর পরিবারকে উদ্ধার করলো পুলিশ

চমক নিউজ, বেনাপোল অফিস
জুলাই ২৫, ২০২৩ ৮:৩১ অপরাহ্ণ
Link Copied!

গৌরীপুর অবরুদ্ধ ৬ষ্ট শ্রেণীর শিক্ষার্থীর পরিবারকে উদ্ধার করলো পুলিশ

গৌরীপুর প্রতিনিধি- ৬ষ্ট শ্রেনীর শিক্ষার্থীকে জোর পূর্বক বিয়ে করতে চাইলে শিক্ষার্থী ও তার পরিবার রাজি না হওয়ায় বখাটে মাদকাসক্ত আরশাদুর শিক্ষার্থীর পরিবারকে দীর্ঘ দিন যাবত অবরুদ্ধ করে রাখে।

পরে গণমাধ্যম কর্মীদের সহযোগীতায় ২৫ জুলাই বিকালে গৌরীপুর থানা পুলিশ অবরোদ্ধদের উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ ঘটনাটি ঘটেছে ময়মনসিংহের গৌরীপুর উপজেলার মাওহা ইউনিয়নের নহাটা গ্রামে।

শিক্ষার্থীর মা সুফিয়া জানান, তার মেয়ে ন’হাটা উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ট শ্রেনীর শিক্ষার্থী । একই এলাকার মৃত-শামছুল হকের মাদকাসক্ত বখাটে ছেলে আরশাদুল (৩০) দীর্ঘদিন যাবত ৬ ষ্ট শ্রেনীর শিক্ষার্থী ঝুমার (১৪) পিছু নেয়। বিদ্যালয়ে যাবার সময় তাকে উত্যক্ত করে এবং বিয়ের প্রস্তাব দেয়। ঝুমা তাতে রাজি না হওয়ায় বখাটে আরশাদুল দরিদ্র শিক্ষার্থীর পরিবারকে বেশ কিছু দিন যাবত অবরুদ্ধ করে রাখে। পাশাপাশি ধারালো অ¯্র রাম’দা হাতুড়ি নিয়ে ঝুমার ঘরের সামনে বসে থাকে এবং টিনের ঘরের বিভিন্ন ছিদ্র দিয়ে ঝুমার ছবি তোলে ফেইজ বুকে আপলোড করে। তার পরিবার অবরুদ্ধ থাকায় কোথাও কোন অভিযোগ করার সুযোগ পাইনি।

পরে বিভিন্ন মাধ্যমে ২৫ জুলাই গনমাধ্যম কর্মীরা এ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তার সত্যতা পেয়ে গৌরীপুর থানার অফিসার্স ইনচার্জ মাহামুদুল হাসানকে বিষয়টি অবগত করলে অফিসার্স ইনচার্জ এসআই নাজমুল হাসানের নেতৃত্বে একটি দল পাঠিয়ে তাদের উদ্ধার করে থানায় নিয়ে আসে।

এ ব্যাপারে এসআই নাজমুল হাসান জানায়,মেয়ের মা সুফিয়া বাদী হয়ে গৌরীপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে। বখাটেকে গ্রেফতারের অভিযান অবহত রয়েছে।

স/বি