গৌরীপুরে ৪ কেজি গাজাসহ মাদক ব্যবসায়ী আটক
গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি- গৌরীপুর থানা পুলিশ অভিযান চালিয়ে (২৮ জানুয়ারী) শনিবার রাত ১০টায় ৪ কেজি গাজাসহ এক মাদক ব্যাবসায়ীকে আটক করেছে। আটককৃত মাদক ব্যবসায়ী উপজেলার সিধলা ইউনিয়নের হাসানপুর গ্রামের মৃত ইসমাইল হোসেনের ছেলে বকুল মিয়া (৪০)।
থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে গৌরীপুর থানার এসআই কামাল হোসেনের নেতৃত্বে সঙ্গীয় এএসআই হায়দার ও এমদাদ অভিযান চালিয়ে কলতাপাড়া বাজার থেকে ৪ কেজি ১শ গ্রাম গাজাসহ বকুলকে আটক করে। পরদিন রবিবার মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করে। বকুলকে আদালতে প্রেরণ করা হয়।
স/বি

