ঢাকাসোমবার , ১৮ মার্চ ২০২৪
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

গৌরীপুরে ৩ মাদককারবারি গ্রেপ্তার, ৩০ কেজি গাঁজা উদ্ধার ও একটি পিকআপ ভ্যান জব্দ

চমক নিউজ, বেনাপোল অফিস
মার্চ ১৮, ২০২৪ ১:৫৮ পূর্বাহ্ণ
Link Copied!

   গৌরীপুরে ৩ মাদককারবারি গ্রেপ্তার, ৩০ কেজি গাঁজা উদ্ধার ও একটি পিকআপ ভ্যান জব্দ

ময়মনসিংহ বিভাগীয় প্রধান শেখ বিপ্লব- ময়মনসিংহের গৌরীপুরে র‌্যাব-১৪, ময়মনসিংহ তল্লাশি চৌকি পরিচালনা করে ৩০ কেজি গাঁজা উদ্ধার, ৩ মাদককারবারিকে গ্রেপ্তার ও মাদক করবারে ব্যবহৃত একটি পিকআপ ভ্যান জব্দ করা হয়েছে। ঘটনাটি রোববার (১৭ মার্চ) দুপুরে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের গৌরীপুর উপজেলার রামগোপালপুর বাসস্ট্যান্ড এলাকার হোটেল শাহ পরান এর সামনে ঘটেছে।

আটককৃত মাদককারবারিরা হলেন কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া থানার দক্ষিণ তেতাভ‚মির মোঃ আব্দুল বারেক ওরফে মোহাম্মদ আলীর ছেলে মোঃ মুন্না ওরফে সুজন (২০), বুড়িচং থানার রাজাপুর গ্রামের প্রমুত কর্মকারের ছেলে অপু কর্মকার (২১) ও একই থানার উত্তর গ্রামের মৃত আঃ সামাদ এর ছেলে মোঃ সাগর (২১)।

র‌্যাব-১৪, ময়মনসিংহ ও স্থানীয়সূত্রে জানা গেছে, উপজেলার রামগোপালপুর বাসস্ট্যান্ড এলাকার শাহ পরান হোটেলের সামনের পাকা রাস্তায় র‌্যাব-১৪, ময়মনসিংহ এর সিনিয়র সহকারী পরিচালক আনোয়ার হোসেনের নেতৃত্বে একটি চৌকস অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে তল্লাশি চৌকি পরিচালনা করে।

এ সময় পিকআপ ভ্যানটিকে সংকেত দিলে চেকপোস্টের সামনে এসে পিকআপ ভ্যানটি থামায়। স্থানীয় লোকজনের সহায়তায় র‌্যাব-১৪ পিকআপ ভ্যানটি তল্লাশি চালায় ও পিকআপ ভ্যানের মধ্যে রক্ষিত বাঁশের ডালির ভিতর অভিনব কায়দায় লুকিয়ে রাখা খাঁকী রংয়ের কসটেপ মোড়ানো ২ কেজি করে ১৫ টি প্যাকেটে ৩০ কেজি গাঁজা, ৩টি মোবাইল ফোন, তাদের সাথে থাকা নগদ ১০ হাজার ৪শ ৭০ টাকা উদ্ধার ও ১টি পিকআপ ভ্যান জব্দ করে।

র‌্যাবের সহকারী পরিচালক আনোয়ার হোসেন সাংবাদিকদের জানান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে মাদককারবারিরা প্রতিনিয়ত অভিনব কৌশল অবলম্বন করে মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছে। তিনি আরো জানান, ধৃত মাদককারবারিরা কুমিল্লা থেকে অবৈধ মাদকদ্রব্য গাঁজা ক্রয় করে দেশের বিভিন্ন এলাকায় বিক্রয় করে আসছিলো। মাদককারবারিদের আইনের আওতায় আনতে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

তিনি আরও জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ মোতাবেক উদ্ধারকৃত ও জব্দকৃত আলামতসহ মাদককারবারিদের বিরুদ্ধে গৌরীপুর থানায় মামলা ও হস্তান্তর প্রক্রিয়াধীন।

স/বি