গৌরীপুরে ১৬০ বস্তা ভারতীয় চিনি আটক
শেখ বিপ্লব ময়মনসিংহ বিভাগীয় ব্যুরো প্রধান-ময়মনসিংহের গৌরীপুর থানা পুলিশ ১৪ আগষ্ট (সোমবার) অভিযান চালিয়ে ১৬০ বস্তা চিনিসহ একটি ট্রাক আটক করে।
থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে গৌরীপুর থানার এসআই কামাল আহাম্মেদ সঙ্গিয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে ভোর রাতে নেত্রকোনা-ময়মনসিংহ হাইওয়ে সড়কের শ্যামগঞ্জ ডেঙ্গা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে ঢাকা মেট্রো ট-১৫-৩৭৩৫ সেতু-রিতু এন্টারপ্রাইজ নামক ১৬০ বস্তা ভারতীয় চিনি বোঝাই ট্রাকটিকে আটক করে। এ সময় ট্রাক ড্রাইভার নেত্রকোনা পশ্চীম সাতপাই এলাকার মোঃ রতনের ছেলে নুর হোসেনকে আটক করা হয়।
এ ব্যাপারে এসআই কামাল জানান, কমলাকান্দা উপজেলার নাজিরপুর থেকে ভারতীয় চিনি বোঝাই ট্রাকটি আসার সময় গোপন সংবাদের ভিত্তিতে শ্যামগঞ্জ হাইওয়ে পুলিশের সহযোগীতায় আটক করা হয়। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।
স/বি

