ঢাকাসোমবার , ১৩ ফেব্রুয়ারি ২০২৩
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

গৌরীপুরে ১০৮ বিএনপি নেতা কর্মীর বিরুদ্ধে মামলা

চমক নিউজ, বেনাপোল অফিস
ফেব্রুয়ারি ১৩, ২০২৩ ৮:৪৩ অপরাহ্ণ
Link Copied!

গৌরীপুরে ১০৮ বিএনপি নেতা কর্মীর বিরুদ্ধে মামলা

গৌরীপুর প্রতিনিধি- ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ১০৮ বিএনপি‘র নেতা কর্মীর বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে। ডৌহাখলা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক শহিদুল হক সরকার বাদী হয়ে এ মামলাটি দায়ের করেন। মামলা নং-১৫ তারিখ ১২/২/২৩ইং|

মামলা এজাহার সূত্রে জানা গেছে, ১১ ফেব্রæয়ারী ডৌহাখলা ইউনিয়নের কলতাপাড়া বাজারে আওয়ামীলীগের কার্যালয়ে শান্তীর সমাবেশ করার সময় বিএনপি‘র নেতা কর্মীরা হামলা করার অভিযোগে ১২ ফেব্রæয়ারী মামলা দায়ের করে।

মামলা আসামীরা হলেন-স্থানীয় নন্দীগ্রামের হাফেজ আজিজুল, এসএম দুলাল (পেট্রোল দুলাল) পৌর শহরের কলাবাগানের আল নুর, চুড়ালি গ্রামের বাবুল মিয়া, আবুল কাশেম, তাতকুড়ার আব্দুল কুদ্দুছ মেম্বার, সিংজানি গ্রামের মতি মিয়া, এম এ হান্নান, ফজর আলী, মরিচালী গ্রামের মঞ্জুরুল, অচিন্তপুর ইউনিয়নের খান্দার গ্রামের আরিফুল ইসলাম সুমন,পাচকাহনিয়া গ্রামের মিজানুর রহমান মিশু, খান্দার গ্রামের অলিউল্লাহ অলি, ডৌহাখলা ইউনিয়নের চুড়ালী গ্রামের মজিবুর রহমান স্বাধীন, বিল্লাল, ইমরান, নন্দী গ্রামের রহিম আকন্দ, অচিন্তপুর ইউনিয়নের খান্দার গ্রামের আব্দুল সাত্তার, খাইরুল বাশার খেলন, সিংরাউন্দ গ্রামের সাইফুল ইসলাম, মাজহারুল ইসলাম মেরাজুল ডৌহাখলা ইউনিয়নের নন্দী গ্রামের মারুফ, চুড়ালী গ্রামের রাব্বি, শাহিন, ইব্রাহিম, কলতাপাড়ার শিমুল, বিপ্লব, নন্দী গ্রামের রাব্বি, সিংজানি গ্রামের লুৎফুর, বাসাটি গ্রামের আমিন, আবু সাঈদ তোতা, কামরুল, পানআটি গ্রামের আজিজ মন্ডল, কাশেম, সিদ্দিকুর, মরিচালী গ্রামের অন্তর, বাশাটি গ্রামের জামাল মেম্বার, কদিম ডৌহাখলা গ্রামের হাবিবুর রহমান, ঝাওগাই গ্রামের আমির আলী, সিংজানি গ্রামের আজিজুল, উসমান গনি, জুয়েল, পৌর শহরের কলেজ রোডের নুরুজ্জামান সোহেল, পৌর শহরের নয়াপাড়ার বাহারুল মুন্সি, ভাংনামারী ইউনিয়নের চরঘোড়ামারা গ্রামের হাবিবুর রহমান, রামগোপালপুর ইউনিয়নের বিশ^নাথপুর বড়বাড়ীর আবুল কাশেম, বর্ধনপাড়া গ্রামের মোঃ নয়ন মিয়াসহ অজ্ঞাত নামা আরো ৫০/৬০ জনকে আসামী করে মামলাটি দায়ের করা হয়েছে।

স/বি