ঢাকাবুধবার , ৯ আগস্ট ২০২৩
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

গৌরীপুরে হত্যা মামলার আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন 

চমক নিউজ, বেনাপোল অফিস
আগস্ট ৯, ২০২৩ ১২:৪৯ পূর্বাহ্ণ
Link Copied!

গৌরীপুরে হত্যা মামলার আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন 

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি- ময়মনসিংহের গৌরীপুর উপজেলার মাওহা ইউনিয়নের খলতবাড়ি গ্রামে সাহেব আলী হত্যা মামলার আসামিদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকালে এলাকাবাসীর উদ্যোগে পালুহাটি বাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
স্থানীয় গোলাম মোস্তফার সঞ্চালনায় এতে বক্তব্য দেন – ইউপি সদস্য মানিক মিয়া, ব্যবসায়ী হারুন অর রশিদ, সাহেব আলীর স্ত্রী সখিনা বেগম, ভাইয়ের স্ত্রী রেহানা বেগম, ছেলে মামলার বাদী রাজিব মিয়া, ভাই সাহেদ আলী, এলাকাবাসী জহিরুল ইসলাম প্রমুখ।
জানা যায়, গতমাসে জমির পাশে পুকুর খননকে কেন্দ্র করে সাহেব আলীকে হত্যা করা হয়। ঘটনার পরদিন তাঁর ছেলে রাজিব মিয়া বাদী হয়ে ১৫ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।
গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বলেন- এ মামলার প্রধান দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। সাতজন জামিনে ও অন্যরা পলাতক রয়েছে।
স/বি