গৌরীপুরে সেনা অভিযানে ২ আওয়ামীলীগের কর্মী আটক
ময়মননিংহ বিভাগীয় প্রধান শেখ বিপ্লব- গৌরীপুর যৌথ বাহিনীর অভিযানে বিশৃঙ্খলার চেষ্টাকালে আওয়ামীলীগের ২ কর্মীকে আটক করে হয়েছে।
জানা গেছে, ১২ নভেম্বর (মঙ্গলবার) দুপুরে গৌরীপুর বাস স্ট্যন্ড রেল ক্রসিং এলাকায় আওয়ামী লীগের কিছু লোক সংগঠিত হচ্ছিল নাশকতার পরিকল্পনায়। পরে গোপন সংবাদের ভিত্তিতে যৌথবাহিনি অভিযান পরিচালনা করে।
অভিযানে কাসেম (৪৫) পিতা -মৃত মোসলেম উদ্দিন সাং নবিয়াবাদ, মোঃ সাগর মিয়া (১৯) পিতা – মোঃ স্বপন মিয়া গ্রাম – সিংরইল উভয় থানা নান্দাইল কে আটক করে। এ সময় উপস্হিত বাকি নেতা কর্মীরা পালিয়ে যায়।
অভিযানটি যৌথ ভাবে পরিচালনা করেন মেজর ইশরাক ও গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর্জা মাযহারুল আনোয়ার।
এ ব্যাপারে গৌরীপুর থানার ভারপ্রাপ্ত মির্জা মাযহারুল আনোয়ার বলেন জিজ্ঞাসাবাদ চলছে কাল আদালতে প্রেরন করা হবে।
স/বি

