ঢাকামঙ্গলবার , ৪ জুলাই ২০২৩
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

গৌরীপুরে সাহেব আলী হত্যা কান্ডের আসামী পিতা-পুত্র র‌্যাবের হাতে গ্রেফতার 

চমক নিউজ, বেনাপোল অফিস
জুলাই ৪, ২০২৩ ৪:৪৯ অপরাহ্ণ
Link Copied!

গৌরীপুরে সাহেব আলী হত্যা কান্ডের আসামী পিতা-পুত্র র‌্যাবের হাতে গ্রেফতার 

ময়মনসিংহ বিভাগীয় ব্যুরো প্রধান  শেখ বিপ্লব- ১ জুলাই ময়মনসিংহের গৌরীপুর উপজেলার মাওহা ইউনিয়নের খলতবাড়ী গ্রামের তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সাহেব আলী (৫০) নামে এক বর্গচাষীকে হত্যা করা হয়। সেই ঘটনায় মৃত সাহেব আলীর ছেলে রাজীব মিয়া বাদী হয়ে ১৫ জনকে আসামী করে গৌরীপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা নং-০৩, তারিখ-০৪/০৭/২০২৩।

মামলা দায়েরের পর ময়মনসিংহ র‌্যাব-১৪ এর একটি চৌকস দল গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করে পলাতক আসামীদের গ্রেফতারে জোর তৎপরতা শুরু করে। গোপন সংবাদের ভিত্তিতে আসামিদের অবস্থান সনাক্তের পর ৪ জুলাই (মঙ্গলবার) ভোর ৫টা ২০মিনিটে নেত্রকোনা জেলার পূর্বধলা থানা এলাকা হতে সাহেব আলী হত্যা মামলার এজাহার ভূক্ত অন্যতম পলাতক আসামী  পিতা পুত্র খলতবাড়ী গ্রামের মোঃ বাবুল মিয়ার ছেলে মোঃ জহিরুল ইসলাম (১৯) ও মৃত ছামির ফকিরের ছেলে মোঃ বাবুল মিয়াকে (৫৬) গ্রেফতার করে। পরে গ্রেফতারকৃত আসামীদের গৌরীপুর থানায় প্রেরণ করা হয়।

এ ব্যাপারে গৌরীপুর থানার অফিসার্স ইনচার্জ মাহামুদুল হাসান বলেন র‌্যাব কর্তৃক প্রেরিত ২ আসামীকে আদালতে প্রেরণ করা হয়েছে। অন্য আসামীদের গ্রেফতার অভিযান অব্যহত আছে।

স/বি