ঢাকামঙ্গলবার , ৩ সেপ্টেম্বর ২০২৪
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

গৌরীপুরে সামাজিক নিরাপত্তা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

চমক নিউজ, বেনাপোল অফিস
সেপ্টেম্বর ৩, ২০২৪ ১২:৩৭ পূর্বাহ্ণ
Link Copied!

গৌরীপুরে সামাজিক নিরাপত্তা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি- ময়মনসিংহের গৌরীপুরে সমাজসেবা কার্যালয়ের আয়োজনে সোমবার (২ সেপ্টেম্বর) দুপুরে সামাজিক নিরাপত্তা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

গৌরীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ শাকিল আহমেদ এর সভাপতিত্বে উপজেলা অফিসার্স ক্লাবে এ সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ময়মনসিংহ বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক (উপসচিব) মোহাম্মদ গোলাম মোস্তফা।

বিশেষ অতিথি ছিলেন- ময়মনসিংহ জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক রাজু আহমেদ, গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জাহাঙ্গীর আলম।

সভায় স্বাগত বক্তব্যে গৌরীপুর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাহফুজ ইবনে আইয়ুব জানান- গৌরীপুরে বছরে বিভিন্ন ক্যাটাগরিতে ২৪ কোটি ১৪ লাখ ৫৮ হাজার টাকা ভাতা দেওয়া হচ্ছে। তমধ্যে বয়ষ্ক ভাতা ১৭,৩৬৯ জন ১২ কোটি ৫০ লাখ ৫৬ হাজার ৮০০ টাকা, বিধবা ৮,১৫৬ জন ৫ কোটি ৩৮ লাখ ২৯ হাজার ৬০০ টাকা, প্রতিবন্ধী ৬,০৪৪ জন ৬ কোটি ১৬ লাখ ৪৮ হাজার ৮০০ টাকা, অনগ্রসর বয়ষ্ক ৩২ জন ১ লাখ ৯২ হাজার টাকা, প্রতিবন্ধী শিক্ষাবৃত্তি ৪২ জন ৪ লাখ ৭৮ হাজার ৮০০ টাকা, অনগ্রসর শিক্ষাবৃত্তি ৩০ জন ২ লাখ ৫২ হাজার টাকা ভাতা পাচ্ছেন।

এছাড়াও এতে বক্তব্য দেন- ৩ নং অচিন্তপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জায়েদুল ইসলাম, ৪নং মাওহা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আল ফারুক, ৯নং ভাংনামারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ নেজামুল হক সরকার, ১নং মইলাকান্দা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর আলম, গৌরীপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি বেগ ফারুক আহাম্মদ, প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শেখ মোঃ বিপ্লব, সাংবাদিক আরিফ আহম্মেদ প্রমুখ।