ঢাকাশনিবার , ২৫ ফেব্রুয়ারি ২০২৩
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

গৌরীপুরে সাজ্জাদুল হত্যার পর বাড়ী-ঘরে অগ্নি সংযোগ ও লুটপাটের ঘটনায় ৮৭ জনের নামে মামলা

চমক নিউজ, বেনাপোল অফিস
ফেব্রুয়ারি ২৫, ২০২৩ ১২:৫১ পূর্বাহ্ণ
Link Copied!

গৌরীপুরে সাজ্জাদুল হত্যার পর বাড়ী-ঘরে অগ্নি সংযোগ ও লুটপাটের ঘটনায় ৮৭ জনের নামে মামলা

ময়মনসিংহ ব্যুরো প্রধান শেখ বিপ্লব- ১৯ ফেব্রæয়ারী ময়মনসিংহের গৌরীপুর উপজেলার রামগোপালপুর ইউনিয়নের পাচাশি গ্রামে বিদ্যুতের খুঁটি স্থাপনকে কেন্দ্র করে প্রতিপক্ষ সাজ্জাদুল হক নামে এক কৃষককে কুপিয়ে হত্যা করে। ওই হত্যাকান্ডের জের ধরে উত্তেজিত এলাকাবাসী পাচাশি গ্রামের বিভিন্ন ঘর-বাডী়তে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাট চালায়়। ভাংচুর লুটপাট ও অগ্নি সংযোগের ঘটনায় ৮৭ জনেকে আসামী করে ২৩ ফেব্রæয়ারী গৌরীপুর থানায় রহিমা খাতুন বাদী হয়ে একটি মামলা দায়ের কওে,মামলা নং-২৬ তারিখ ২৩/২/২৩ইং

মামলায় আসামি করা হয়েছে- রামগোপালপুর ইউনিয়নের পাচাশি গ্রামের লাল মিয়া মন্ডল, হৃদয় মিয়া, রাকিব, আশরাফুল ইসলাম, শিবলু মিয়া, রিয়াজ মিয়া, জুয়েল, আল মামুন রাজিব, কাউসার আহমেদ, মশিউর রহমান, কালা মিয়া, এনামুল হক মন্ডল, শফিক মন্ডল, কবির উদ্দিন, মইজুল মন্ডল, রাফি উদ্দিন, নজরুল ইসলাম, সজিব মন্ডল, রুকন মন্ডল, বাছির উদ্দিন, মাকছুল, ফরহাদ মন্ডল, আবুল কালাম, আজিবুল মন্ডল, দেলোয়ার হোসেন, মাকছুদুল ইসলাম, জামাল মিয়াসহ ২৭ জন ও অজ্ঞাত ৫০/৬০ জনকে আসামী করা হয়েছে।

এজাহারে উল্লেখ, শ্লীলতাহানী করাসহ, স্বর্ণালংকার, ধানচাল, গরু-ছাগল, আসবাবপত্র লুটে নিয়ে যায়। যাবার সময় বাড়ী-ঘরে আগুন জ¦ালিয়ে দিয়ে যায়, এতে প্রায় ৬২ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

গৌরীপুর থানার অফিসার ইনচার্জ মাহমুদুল হাসান মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ ঘটনার তদন্ত ও আসামিদের ধরতে চেষ্টা চালাচ্ছে।

স/বি