ঢাকাবৃহস্পতিবার , ৫ সেপ্টেম্বর ২০২৪
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

গৌরীপুরে সহনাটী ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে জেলা প্রশাসকের নিকট বিভিন্ন অনিয়ম,দূর্নীতির অভিযোগ দায়ের

চমক নিউজ, বেনাপোল অফিস
সেপ্টেম্বর ৫, ২০২৪ ৩:৪৬ অপরাহ্ণ
Link Copied!

গৌরীপুরে সহনাটী ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে জেলা প্রশাসকের নিকট বিভিন্ন অনিয়ম,দূর্নীতির অভিযোগ দায়ের

ময়মনসিংহ বিভাগীয় প্রধান শেখ বিপ্লব – ময়মনসিংহের গৌরীপুর উপজেলার সহনাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সালাউদ্দিন কাদের রুবেলের বিরুদ্ধে ময়মনসিংহ জেলা প্রশাসক বরাবর অনিয়ম-দুর্নীতির লিখিত অভিযোগ দায়ের করেছেন তার পরিষদের সংরক্ষিত মহিলা সদস্যসহ ১১ ইউপি সদস্য।

ইউপি সদস্যদের স্বাক্ষর করা অভিযোগ সূত্রে জানা গেছে, চেয়ারম্যানের দায়িত্ব গ্রহনের পর থেকেই বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা ও বিভিন্ন সুবিধা ভোগীদের কাছ থেকে অর্থ গ্রহনসহ ভিজিডি চাল পরিমাপে কম দেওয়া, কাজের বিনিময়ে খাদ্য প্রকল্পে স্বজনপ্রীতি, ভূয়া নাম ব্যবহার করে অর্থ হাতিয়ে নেয়াসহ অতি দরিদ্রদের কর্মসংস্থান কর্মসূচী (ইজিপিপি) কাজের বিনিময় খাদ্য প্রকল্প ৪০ দিনের কর্মসূচীতে গত ২ বছরে কোন নতুন কাজ, রাস্তা সংস্কার বা নতুন রাস্তা তৈরী করা হয়নি। কর্মসূচীতে যাদের নাম রয়েছে তাদের অধিকাংশই চেয়ারম্যানের নিকটতম আত্নীয়-স্বজন।

এ ছাড়া উপকার ভোগীদের নামে মোবাইল সিম গুলোও চেয়ারম্যান রুবেল নিজের কাছে রেখে দিয়ে তার মামাত্ব ভাইয়ের নগদ এজেন্টের মাধ্যমে উত্তোলন করে থাকেন।

গ্রাম পুলিশ নিয়োগের নামে ধোপাজাঙ্গালিয় গ্রামের খোকন মিয়ার কাছ থেকে নগদ ৩ লক্ষ ২৫ হাজার টাকা,পল্টিপাড়া গ্রামের সুমনের কাছ থেকে ৩ লক্ষ টাকা, পেচাঙ্গীয়া গ্রামের আল-আমিন ও কাজলের  কাছ থেকে ৩ লক্ষ ৫০ হাজার টাকা করে ৭ লক্ষ টাকা এবং ভালুকাপুর ও মরিচপুর গ্রামে থেকে আরো বেশ কয়েক জন প্রার্থীর কাছ থেকে লক্ষ লক্ষ টাকা নিয়ে প্রতারনা করেছে।  তাদের প্রতিবাদের মুখে পরে অল্প টাকা ফেরত দিয়েছে বলে অভিযোগকারীরা বলেন।

অপরদিকে ভালনেরাবেল গ্রæপ ডেভেলপমেন্টর (ভিজিডি) সেবা গ্রহিতাদের ২ মাসে ৬০ কেজি চালের পরিবর্তে ১২শ করে টাকা দেওয়ার বিষয়টি  বেশ কয়েকটি  সংবাদ পত্রে প্রকাশিত হয়।

এ ছাড়া উল্লেখিত ইউনিয়নের পাছার বাজারে চুরি ঘটনা বেড়ে যাওয়ায়  উন্নয়ন সহায়তা খাতের সরকারি বরাদ্ধকৃত ৯ লক্ষ ৯৫ হাজার টাকার বিনিময়ে ৮০ হাজার টাকা ব্যায়ে ৬ টি সিসি ক্যামেরা স্থাপন করে বাকি টাকা আত্নসাৎ করেছেন ওই ইউপি চেয়ারম্যান।

সিসি ক্যামেরার সরকারী বরাদ্ধের কথা গোপন করে দোকানিদের কাছ থেকে আরো ৯৫ হাজার টাকা উত্তোলন করে আত্মসাৎ করেন বলে অভিযোগে উল্লেখ রয়েছে।

নির্বাচনে প্রতিদন্ধী প্রার্থী এলাকার লোক জনকে চিহিৃত করে চারিত্রিক সনদসহ বিভিন্ন ডিজিটাল সেবা থেকে বঞ্চিত করাসহ চেয়ারম্যানের বিরুদ্ধে গ্রাম্য সালিশ ডেকে তাদের হয়রানি করারও অভিযোগ রয়েছে। কিশোর গ্যাংয়ের পৃষ্টপোশকতা, ডিজিটাল সেবায় অতিরিক্ত অর্থ নেয়ার  অভিযোগ চেয়ারম্যানের
বিরুদ্ধে।

গ্রাম পুলিশ নিয়োগ নামে প্রতারনার শিকার খোকন তার সত্যতা স্বীকার করে বলেন, দীর্ঘদিন ঘুর কিছুটাকা ফেরত পেয়েছেন।

এ ব্যপারে চেয়ারম্যানের বক্তব্য নেয়ার জন্য তার ০১৭১১৭৮৩৩৩৬ মোবাইলে একাধিকবার কল দিলে তা বন্ধ পাওয়া যায়। তাছাড়া তার সাথে স্বশরীরে দেখা করাও সম্ভব হয়নি।

স/বি