গৌরীপুরে শরীফ হাসান অনুর আঞ্চলিক সমাবেশ অনুষ্ঠিত
গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি- ময়মনসিংহের গৌরীপুরে জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শরীফ হাসান অনুর আঞ্চলিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ভাংনামারী, ডৌহাখলা ও রামগোপালপুর ইউনিয়ন আওয়ামী লীগের নেতাকর্মীদের সমন্বয়ে শুক্রবার বিকেলে উপজেলার গাজিপুর বাজারে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
ডৌহাখলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কাজীম উদ্দিনের সভাপতিত্বে ও উপজেলা ছাত্র লীগের সাবেক সভাপতি ইকরামুল হক খান মামুনের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন- শরীফ হাসান অনু, জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য লুৎফুন্নাহার লাকী, উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ডা. হেলাল উদ্দিন আহমেদ, ডৌহাখলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম এ কাইয়ুম, ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি রতন সরকার, ইউপি সদস্য মোঃ আবুল কালাম, আওয়ামী লীগ নেতা জমির উদ্দিন, বাচ্চু মিয়া, রমজান আলী মুক্তি প্রমুখ।
আলোচনা শেষে স্থানীয় নেতাকর্মীরা ভাংনামারী ইউনিয়নের কৃতিসন্তান ময়মনসিংহ জেলা ছাত্র লীগের সাবেক সভাপতি শরীফ হাসান অনুকে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার মনোনয়ন প্রত্যাশী হিসেবে নিজেদের সমর্থন ব্যাক্ত করেন।
স/বি

