ঢাকারবিবার , ১০ অক্টোবর ২০২১
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

গৌরীপুরে মুক্তিযোদ্ধা মিজাজ উদ্দিন খানের ৩৪ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা

চমক নিউজ, বেনাপোল অফিস
অক্টোবর ১০, ২০২১ ৭:১২ অপরাহ্ণ
Link Copied!

গৌরীপুরে মুক্তিযোদ্ধা মিজাজ উদ্দিন খানের ৩৪ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা

শেখ বিপ্লব- ময়মনসিংহের গৌরীপুর উপজেলার মাওহা ইউনিয়ন আওয়ামীলীগের প্রতিষ্ঠাতা সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মিজাজ উদ্দিন খানের ৩৪ তম মৃত্যুবাষির্কী পালন উপলক্ষে ১০ অক্টোবর ( রবিবার) কুমড়ি মুক্তিযোদ্ধা মিজাজ খান টেকনিক্যাল স্কুল এন্ড বি.এম কলেজের উদ্দ্যোগে কলেজ মিলনায়তনে এক  স্মরন সভা অনুষ্টিত হয়েছে।

স্মরন সভায় বীর মুক্তিযোদ্ধা আবু তাহেরের সভাপতিত্বে সাজ্জাতুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন ভূটিয়ারকোনা আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মোহাম্মদ (জি এম), নান্দাইল খুরুম খান কলেজের প্রভাষক মোঃ আশরাফুল আলম তালুকদার, বীর মুক্তিযোদ্ধা মোখলেছুর রহমান, গৌরীপুর সরকারী কলেজের সাবেক জিএস ও উপজেলা কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ আনোয়ার হোসেন খান টিটু, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সহ-সভাপতি আল ফারুক, মাওহা ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম আহবায়ক মোঃ জাকির হোসেন, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারন সম্পাদক মোঃ হুমায়ুন কবির রাকিব প্রমুখ।
স্মরন সভা শেষে মরহুমের বিদেহী আতœার মাগফেরাত কামনা দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্টিত হয়েছে।

স/বি