ঢাকাবুধবার , ১৯ জুলাই ২০২৩
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

গৌরীপুরে মিষ্টির দোকানে ৩০ হাজার টাকা জরিমানা

চমক নিউজ, বেনাপোল অফিস
জুলাই ১৯, ২০২৩ ৪:২৪ অপরাহ্ণ
Link Copied!

গৌরীপুরে মিষ্টির দোকানে ৩০ হাজার টাকা জরিমানা

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি- ময়মনসিংহের গৌরীপুর পৌর শহরের তিনটি মিষ্টির দোকানে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। গৌরীপুর সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আফরোজা আফসানা বুধবার দুপুরে এ জরিমানা করেন।

জানা যায়, নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি উৎপাদন ও সংরক্ষণের অপরাধের সৌরভ মিষ্টান্ন ভাণ্ডার, জয় দূর্গা মিষ্টান্ন ভাণ্ডার ও মা মিষ্টান্ন ভাণ্ডারকে এ জরিমানা করা হয়। তাদের প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। এসময় ভ্রাম্যমান আদালতের সাথে ছিলেন- গৌরীপুর পৌরসভার খাদ্য পরিদর্শক শফিকুল ইসলাম শফিক, থানার উপপরিদর্শক কামাল হোসেন প্রমুখ।

স/বি