ঢাকামঙ্গলবার , ১৯ সেপ্টেম্বর ২০২৩
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

গৌরীপুরে মাসকলাই বীজ ও সার বিতরণ

চমক নিউজ, বেনাপোল অফিস
সেপ্টেম্বর ১৯, ২০২৩ ৩:৫২ অপরাহ্ণ
Link Copied!

গৌরীপুরে মাসকলাই বীজ ও সার বিতরণ

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি- ময়মনসিংহের গৌরীপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে মঙ্গলবার দুপুরে স্থানীয় কৃষকদের মাঝে প্রণোদনার অংশ হিসেবে মাসকলাই বীজ ও সার বিতরণ করা হয়েছে।

উপজেলা কৃষি কার্যালয়ের সামনে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ। বিশেষ অতিথি ছিলেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মোফাজ্জল হোসেন খান।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফৌজিয়া নাজনীনের সভাপতিত্বে উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ শরিফুল ইসলামের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন- উপজেলা কৃষি কর্মকর্তা নিলুফার ইয়াসমিন পলি, উপজেলা আওয়ামীলীগের সভাপতি নিলুফার আনজুম পপি, উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি ডাঃ হেলাল উদ্দিন আহম্মেদ, গৌরীপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু কাউছার চৌধুরী রন্টি প্রমুখ।

উপজেলা কৃষি কর্মকর্তা জানান, উপজেলার একটি পৌরসভা ও ১০টি ইউনিয়নের ১৪০ জন কৃষকের মাঝে বিনা মূলে ৫ কেজি মাসকলাই বীজ ও ১০ কেজি টিএসপি ও ৫ কেজি এমওপি সার বিতরণ করা হয়েছে।

স/বি