গৌরীপুরে মসজিদে তালা দিয়ে নামাজ বন্ধ করে দিল প্রভাবশালী
গৌরীপুর ময়মনসিংহ প্রতিনিধি- ময়মনসিংহের গৌরীপুর উপজেলার খয়রা দৌলতপুর কামারজানী জামে মসজিদে তালা ঝুলিয়ে দেয়ার ঘটনায় থানায় অভিযোগ দায়ের করে মুসুল্লি মৃত আলী নেওয়াজের ছেলে মোঃ বাচ্চু মিয়া।
অভিযোগে উল্লেখ, উপজেলার অচিন্তপুর ইউনিয়নের খয়রা দৌলতপুর কামারজানী জামে মসজিদে প্রায় ১২ বছর যাবত হাফেজ মুুফতি মোঃ জহিরুল ইসলাম ইমামতি করে আসছেন। সম্প্রতি একই এলাকার মৃত জসিম উদ্দিনের ছেলে মোঃ টিপু মিয়া, মোঃ টুকটুক মিয়া, মোঃ টিপু মিয়ার ছেলে মোঃ হিমেল মিয়া, মোফাজ্জল মিয়া, টুকটুক মিয়ার ছেলে মোঃ লিটন মিয়া, মোঃ লিংকন মিয়া, মৃত আব্দুল আজিজ মিয়ার ছেলে মোঃ খোকন মিয়া, মোঃ রাজিব মিয়া, মোঃ রাজন মিয়া মিলে ইমান কে মসজিদ থেকে বের করে দেয়। পরে গ্রাম বাসী মিলে পুনরায় ইমামকে আনতে চাইলে উল্লেখিত ব্যক্তিরা তাদে বাধা দেয় এবং ২৮ জানুয়ারী মসজিদে তালা লাগিয়ে দেয়। থানায় অভিযোগ দায়ের পর এসআই মোর্শেদ রহমান সরেজমিনে গিয়ে তালা খুলে দেয়।
এ ব্যাপারে টিপু জানান, সে মসজিদে তালা লাগায়নি। তার বিরোদ্ধে আনিত অভিযোগ সম্পুর্ন মিথ্যা,বানোয়াট ও ষড়যন্ত্রমূলক।
সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যন জায়েদুর রহমান সত্যতা স্বীকার করে বলেন বিষয়টা আমি জানি। মিমাংশার চেষ্টায় দরবার শালিস হয়েছে।
এ ব্যাপারে তদন্তকারী কর্মকর্তা এসআই মুর্শেদুর রহমান জানান, অভিযোগের প্রেক্ষিতে গতকাল ৩০ জানুয়ারী ঘটনাস্থলে গিয়ে মসজিদে তালা লাগানো দেখে আমরা তালা খোলে দেই।
স/বি

