ঢাকাবৃহস্পতিবার , ৭ অক্টোবর ২০২১
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

গৌরীপুরে পল্লব নৌকার মনোনয়ন প্রত্যাশী

চমক নিউজ, বেনাপোল অফিস
অক্টোবর ৭, ২০২১ ২:৫৭ পূর্বাহ্ণ
Link Copied!

গৌরীপুরে ভাষা সৈনিক, মুক্তিযোদ্ধা সংগঠক ও উপজেলা আওয়ামীলীগের প্রতিষ্টাতা সভাপতির ছেলে পল্লব নৌকার মনোনয়ন প্রত্যাশী

ময়মনসিংহ ব্যুরো- আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ২ নং গৌরীপুর ইউনিয় (সদর ইউনিয়ন) পরিষদ নির্বাচনে ভাষা সৈনিক, মুক্তিযোদ্ধা সংগঠক ও উপজেলা আওয়ামীলীগের প্রতিষ্টাতা সভাপতি বীর মুক্তিযোদ্ধা মরহুম খালেদুজ্জামানের ছোট ছেলে ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক রকুনুজ্জামান (পল্লব) নৌকার মনোনয়ন প্রত্যাশী হয়ে ইউনিয়নের প্রতিটি গ্রাম চষে বেড়াচ্ছে।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, রকুনুজ্জামান পল্লব দীর্ঘ দিন যাবত সদর ইউনিয়নের প্রতিটি গ্রামের পাড়া মহল্লায় চষে বেড়াচ্ছে। দীর্ঘ প্রায় ১০ বছর যাবত তিনি ইউনিয়ন বাসীর পাশে থেকে সেবা করে যাচ্ছে। জননেত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে ইউনিয়নের নেতা কর্মীদের সাথে নিয়ে সার্বক্ষনিক মাঠে কাজ করে যাচ্ছেন। ভাষা সৈনিক, মুক্তিযোদ্ধা সংগঠক ও উপজেলা আওয়ামীলীগের প্রতিষ্টাতা সভাপতির সন্তান পাশাপাশি ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক হওয়ায় প্রধান মন্ত্রী শেখ হাসিনার ঘোষিত সকল কর্মসূচীকে বাস্তবায়ন করার লক্ষে নেতা কর্মীদের সু-সংগঠিত করে রাখায় ইউনিয়নের প্রতিটি গ্রামেই তার রয়েছে ব্যাপক জনপ্রিয়তা।

এলাকাবাসী আরো জানায়, জন প্রিয়তার তুঙ্গে থাকার পরও তিনি বিভিন্ন গ্রামের পাড়া-মহল্লা ভোটারদের সাথে কুশল বিনিময়ে কোন কমতি নেই। রুকুনুজ্জামান পল্লব নৌকা প্রতিক পেলে নিশ্চীত সদর ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হবে।

এ বিষয়ে রুকুনুজ্জামান পল্লবের সাথে কথা বললে তিনি বলেন, আমার বাবা একজন ভাষা সৈনিক ও দেশ প্রেমিক ছিলেন। তিনি দেশের স্বাধীনতার জন্য বঙ্গবন্ধুর ডাকে নিজের জীবন বাজী রেখে যুদ্ধ করে এ দেশকে স্বাধীন করেছে। আমি একজন মুক্তিযোদ্ধার সন্তান দেশ প্রেম যার রক্তে সে দেশের সেবা ছাড়া কোন কিছু বুঝেনা। আমি দলীয় প্রতিক চাই। দল আমাকে মনোনীত করলে আমি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর কন্য জননেত্রী শেখ হাসিনার নৌকার বিজয় নিশ্চিত করতে পারব ইনশাল্লাহ।

স/বি