ঢাকামঙ্গলবার , ৬ জুলাই ২০২১
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

গৌরীপুরে বিয়ের প্রলোভনে কলেজ ছাত্রীকে ধর্ষন থানায় মামলা দায়ের

চমক নিউজ, বেনাপোল অফিস
জুলাই ৬, ২০২১ ৩:৫৬ পূর্বাহ্ণ
Link Copied!

গৌরীপুরে বিয়ের প্রলোভনে কলেজ ছাত্রীকে ধর্ষন

থানায় মামলা দায়ের

ময়মনসিংহ ব্যুরো-

বিয়ের প্রলোভন দেখিয়ে ইচ্ছার বিরুদ্ধে একাধিক বার ধর্ষন করেছে একাদশ শ্রেনীর শিক্ষার্থীকে। ঘটনাটি ঘটেছে ময়মনসিংহের গৌরীপুর উপজেলার মাওহা ইউনিয়নের বাড়া গ্রামে।

এ ঘটনাকে কেন্দ্র করে ধর্ষনের শিকার শিক্ষার্থী (ছদ্দ নাম বিউটি‘র) বাবা গিয়াস উদ্দিন বাদী হয়ে গৌরীপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একই ইউনিয়নের কুমড়ি গ্রামের মৃত-সাহাব উদ্দিনের ছেলে মোঃ রফিকুল ইসলাম সোহানকে আসামী করে একটি মামলা দায়ের করে।

অভিযোগ সূত্রে জানা গেছে, গিয়াস উদ্দিনের মেয়ে বর্তমানে গৌরীপুর সরকারী কলেজে অধ্যায়নরত। এর আগে স্কুলে যাওয়া-আসার সময় সোহান তাকে রাস্তায় উত্যক্ত করতো এবং বিয়ের প্রলোভন দেখাতো। এক সময় তাদের মাঝে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। দীর্ঘ ৪ বছর প্রেম করার পর ৫ জুন (রবিবার) ঘটনার দিন প্রচন্ড গরম থাকায় ঘরের দরজা খোলে বিউটি পড়তে বসে। আনুমানিক রাত সাড়ে ১০টার সময় প্রেমিক রফিকুল ইসলাম সোহান শিক্ষার্থীর ঘরে প্রবেশ করে বিয়ের প্রলোভন দেখিয়ে ইচ্ছার বিরুদ্ধে জোর পূর্বক ধর্ষন করে।

এ সময় গিয়াস উদ্দিনের স্ত্রী সোহান এবং বিউটির বাকযুদ্ধ শুনে তার মা ঘরে প্রবেশে করতেই সোহান পালিয়ে যায়।

পরে বিষয়টি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের শালিস দরবারে আপোষ মিমাংসার চেষ্টায় কালক্ষেপন ও মামলা দায়েরে বাধা গ্রস্থ করে। পরে এলাকাবাসীর সহযোগীতায় গিয়াস উদ্দিন মেয়েকে নিয়ে থানায় এসে মামলা দায়ের করে।

গৌরীপুর থানার অফির্সাস ইনচার্জ খান আব্দুল হালিম সিদ্দিকী মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেন।

স/বি