ঢাকাশনিবার , ১৭ ডিসেম্বর ২০২২
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

গৌরীপুরে বিজয় দিবস মিনিবার ফুটবল টুর্নামেন্ট শুরু

চমক নিউজ, বেনাপোল অফিস
ডিসেম্বর ১৭, ২০২২ ৮:০৭ অপরাহ্ণ
Link Copied!

গৌরীপুরে বিজয় দিবস মিনিবার ফুটবল টুর্নামেন্ট শুরু

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের গৌরীপুর পৌরসভার পশ্চিম ভালুকা স্থানীয় যুব সমাজের উদ্যোগে শুরু হয়েছে মহান বিজয় দিবস মিনিবার ফুটবল টুর্নামেন্ট। শনিবার (১৭ ডিসেম্বর) বিকেলে পশ্চিম ভালুকা মোড় এলাকা মাঠে এ টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন প্রবীণ আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ এমপি।

গৌরীপুর পৌর কাউন্সিলর মোঃ আব্দুর রউফ মোস্তাকিমের সভাপতিত্বে ও আওয়ামী লীগ নেতা মতিউর রহমান মতির সঞ্চালনায় এ উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য দেন- জেলা পরিষদ সদস্য মোহাম্মদ গোলাম সামদানী খান সুমন, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ সোহেল রানা, পৌর কাউন্সিলর মোঃ দেলোয়ার হোসেন বাচ্চু, গৌরীপুর প্রেসক্লাবের সদস্য সচিব মশিউর রহমান কাউসার প্রমুখ।

এতে উপস্থিত ছিলেন পৌর স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম আহবায়ক মাহমুদুল হাসান মাসুদ, সাংবাুিদক আব্দুর রউফ দুদু, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা ফারুক মিয়া, শফিউল ইসলাম, ছাত্রলীগ নেতা মোবারক হোসেন রাসেল, নাজমুলসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এ টুর্নামেন্টে স্থানীয় ৮টি দল অংশগ্রহন করেছে। উদ্বোধনী খেলায় গজন্দর সিটি একাদশকে ৩-০ গোলে পরাজিত করে মাছয়াকান্দা একাদশ। এ টুর্নামেন্টের সার্বিক ব্যবস্থাপনায় রয়েছেন- আল মামুন, রাকিব মাহমুদ, শেখ মামুন, পিয়েল হাসান, সামিন, রাফি প্রমুখ।

স/বি