গৌরীপুরে বিএনপির মত বিনিময় সভা অনুষ্টিত
গৌরীপুর প্রতিনিধি– ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ভাংনামারী ইউনিয়ন বিএনপির উদ্দ্যোগে ১৮ অক্টোবর শুক্রবার বিকালে অনন্তগঞ্জ বাজারে মত বিনিময় সভা অনুষ্টিত হয়েছে।
বিএনপি নেতা সাখাওয়াতের নেতৃত্বে ছাত্রদল নেতা আল আমিন ইসলাম নাহিদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা বিএনপি নেতা আঃ আজিজ মন্ডল।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা যুবদল নেতা মোস্তাফিজ রহমান হানিফ, মোঃ সোহেল রানা, ইসলাম উদ্দিন, মোজাম্মেল হোসেন, তাইজুল ইসলাম, স্বেচ্ছাসেবক দল নেতা কামরুল ইসলাম, যুবদল নেতা নয়ন, শরিফ মন্ডল, বিএনপি নেতা আবুল হাসিম, যুবদল নেতা লুৎফর ও মোঃ রফিকুল ইসলাম প্রমুখ।
এ সময় বক্তারা বলেন গৌরীপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপি’র সাবেক যুগ্ম আহবায়ক আহম্মেদ তায়েবুর রহমান হিরন বিগত সময় স্বৈরাচার বিরোধি আন্দলনে যিনি রাজপথে ছিলেন। বারবার কারা নির্যাতিত হয়েছেন তার হাতকে শক্তিশালী করতে আমরা ঐক্যবদ্ধ আছি।

