ঢাকাবুধবার , ১৩ সেপ্টেম্বর ২০২৩
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

গৌরীপুরে বাড়ী-ঘরে অগ্নি সংযোগ ও লুটপাটের ঘটনায় দায়ের করা মামলার বাদীকে হুমকি

চমক নিউজ, বেনাপোল অফিস
সেপ্টেম্বর ১৩, ২০২৩ ৮:৩৮ অপরাহ্ণ
Link Copied!

গৌরীপুরে বাড়ী-ঘরে অগ্নি সংযোগ ও লুটপাটের ঘটনায় দায়ের করা মামলার বাদীকে হুমকি

গৌরীপুর প্রতিনিধি- ময়মসিংহের গৌরীপুর উপজেলার রামগোপালপুর ইউনিয়নের পাচাশি গ্রামে বিদ্যুতের ঘুটি স্থাপন করাকে কেন্দ্র করে ফেব্রুয়ারী মাসে দু পক্ষের সংঘর্ষে এক জন খুন হয়। সেই খুনের ঘটনায় নিহতের লোকজন বিবাদীর বাড়ী-ঘরে অগ্নি সংযোগ ও লুপপাট চালায়।

এ নিয়ে রহিমা খাতুন বাদী হয়ে গৌরীপুর থানায় একটি মামলা দায়ের করে। মামলা নং ২৬ তারিখ ২৩/২/২০২৩ ইং।

মামলায় আসামী পাচাশি গ্রামে মৃত নাছির মন্ডলের ছেলে লাল মিয়া মন্ডল, মৃত মোস্তাফিজুর রহমানের ছেলে আল মামুন রাজিব, মৃত মাহফুজ মন্ডলের ছেলে মোঃ মশিউর রহমান, সাহেদ মাস্টারের ছেলে আশরাফুল ইসলাম,মৃত তাহের মন্ডলের ছেলে আজিবুল মন্ডল, জামিনে এসে মামলার বাদী রহিমা খাতুনকে মামলা তুলে নেয়ার জন্য বিভিন্ন হুমকি দিয়ে আসছে।

গত ৮ সেপ্টেম্বর বাদীর বাড়ী সামনে দাড়ীয়ে বিবাদীরা মামলা তুলে নেয়ার জন্য হুমকি দিলে বাদী মামলা তুলতে অস্বীকার করলে তার পরিবারের সদস্যদের দেখে নেয়ার হুমকি দেয়।

পরে বাদী রহিমা খাতুন গৌরীপুর থানায় এসে উপরোল্লেখিত ৫ জনের নামে একটি সাধারন ডায়েরী করে। ডায়েরি নং- ৪৬৩ তারিখ-  ৯/৯/২০২৩ইং।