গৌরীপুরে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির পরিচিতি সভা ও শপথ গ্রহন
গৌরীপুর প্রতিনিধি- বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির গৌরীপুর উপজেলার শাখার পরিচিতি সভা ও শফত গ্রহন অনুষ্টান ৯ ডিসেম্বর (শনিবার) সকাল সাড়ে ১১ টায় স্থানীয় মুক্তিযোদ্ধা সংসদ ভবনের হল রুমে অনুষ্টিত হয়েছে।
অনুষ্টানটি উদ্ভোধন করেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির সভাপতি মোঃ আবুল কাশেম।
উক্ত অনুষ্টানে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির গৌরীপুর শাখার সভাপতি একেএম মাজাহারুল আনোয়ার ফেরদৌসের সভাপতিত্বে সাধারন সম্পাদক ওমর ফারুক ও সাংগঠনিক সম্পাদক শাহ আলমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মোফাজ্জল হোসেন খান।
বিশেষ মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আঃ রহিম, প্রেসক্লাব ইকবাল হোসেন জুয়েল, আঃ মুন্নফ, এড. জসিম উদ্দিন আহাম্মেদ, পৌর মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মাহাবুব আলম, শংকর ঘোষ পিলু ও আব্দুল্লাহ আল মামুন উজ্জল প্রমুখ।
স/বি

