ঢাকারবিবার , ২৮ মে ২০২৩
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

গৌরীপুরে বঙ্গবন্ধুর জুলিও কুরি শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তি উদযাপন

চমক নিউজ, বেনাপোল অফিস
মে ২৮, ২০২৩ ৬:২৯ অপরাহ্ণ
Link Copied!

গৌরীপুরে বঙ্গবন্ধুর জুলিও কুরি শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তি উদযাপন

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি- ময়মনসিংহের গৌরীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জুলিও কুরি শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তি উপলক্ষে আলোচনা সভা, পুরস্কার বিতরন ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

রবিবার ২৮ মে সকালে উপজেলা পরিষদ চত্বরে এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) আফরোজা আফসানার সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মোফাজ্জল হোসেন খান, মহিলা ভাইস চেয়ারম্যান সালমা আক্তার রুবী, অফিসার ইনচার্জ মাহমুদুল হাসান, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুর রহিম, সাবেক ডেপুটি কমান্ডার নাজিম উদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এড নিলুফার আনজুম পপি, উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ডাঃ হেলাল উদ্দিন আহমেদ, উপজেলা জাতীয় পার্টির সাধারন সম্পাদক আব্দুল গফুর, যুব উন্নয়ন কর্মকর্তা নন্দন কুমার দেবনাথ, গৌরীপুর প্রেস ক্লাবের সাধারন সম্পাদক আবু কাউছার চৌধুরী রন্টি।

আরো উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সোহেল রানা, শিক্ষা অফিসার আনজুমান আরা, সমাজ সেবা অফিসার মাহফুজুর রহমান, প্রেস ক্লাবের সাবেক সভাপতি কমল সরকার প্রমুখ। আলোচনা সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরন করা হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা একাডেমিক সুপার ভাইজার কমল রায়।

স/বি