গৌরীপুরে ফারইষ্ট ইসলমী লাইফ ইন্স্যুরেন্সের উন্নয়ন সভা
গৌরীপুর থেকে কাজী আব্দুল্লাহ আল আমিন-
আসুন সুদকে না বলি, ফারইষ্ট লাইফে ডিপিএস করি, এই শ্লোগানকে সামনে রেখে ফারইষ্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স ময়মনসিংহ গৌরীপুর শাখার উদ্দ্যোগে ২০ মে (বৃহস্পতিবার) বিকালে উত্তর বাজার কার্যালয়ে উন্নয়ন সভা অনুষ্টিত হয়েছে।
উক্ত উন্নয়ন সভায় গৌরীপুর শাখার ব্রাঞ্চ কো-অর্ডিনেটর এন্ড ইনচার্জ দেলোয়ার হোসেন খান লিটনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন আবদুর রহিম ময়মনসিংহ সার্ভিস সেন্টার ইনচার্জ, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন ফারুক আহাম্মেদ মুন্সি ময়মনসিংহ জোনাল ইনচার্জ, সাংবাদিক কাজী আব্দুল্লাহ আল-আমিন, শেখ বিপ্লব, ডাঃ জহুরা খাতুন বিসি গৌরীপুর শাখা প্রমুখ। এছাড়া উক্ত অনুষ্টানে বীমা সংগঠক, বীমা কর্মী ও বীমা গ্রাহক উপস্থিত ছিলেন।
স/বি

