গৌরীপুরে পূর্ব বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় বাড়ী-ঘর ভাংচুর লুটপাট ৪ গৃহবধূ আহত
গৌরীপুর প্রতিনিধি-পারিবারিক বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষ হামলা চালিয়ে বাড়ী-ঘর ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটিয়েছে। এ সময় ৪ গৃহবধূকে পিটিয়ে আহত করেছে প্রতিপক্ষ।এ ঘটনাটি ঘটেছে ময়মনসিংহের গৌরীপুর উপজেলার বোকাইনগর ইউনিয়নের রামজীবনপুর গ্রামে।
আহতরা হলেন-মোছাঃ সুফিয়া আক্তার (৪০), মোছাঃ কুলছুম আক্তার (৩০), মোছাঃ হেনা আক্তার (৪৫) ও বিলকিছ আক্তার (৩৫)।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ঘটনার দিন ১০ সেপ্টেম্ব বিকাল আনুমানিক ৫টার সময় রামজীবনপুর গ্রামের মৃত জাফর আলীর ছেলে মোঃ শহিদ মিয়া (৪৫), মোঃ শহিদ মিয়ার ছেলে মোঃ মুনাইদ (২২), মোঃ তাইজুল ইসলাম (১৯) ও শহিদ মিয়ার স্ত্রী মোঃ শামছুন্নাহার বেগম (৪০) দেশিয় অস্ত্র রাম দা, রড, লাঠিসোটা নিয়ে মোঃ আঃ খালেকের ছেলে মোঃ সাইদুল ইসলামের বাড়ীতে প্রবেশ করে ৩টি টিনের ঘরের বেড়া কুপিয়ে ভাংচুর করে। এত প্রায় ১ লক্ষ ৩০ হাজার টাকা ক্ষয়ক্ষতি করে। পরে ঘরে প্রবেশ করে আসবাবপত্রসহ ৪টি টিভি ভাংচুরকে যাতে প্রায় ১লক্ষ ১৫ হাজার টাকা ক্ষতি হয় এবং পারভিনের ঘরে রক্ষিত নগদ ১ লক্ষ ১০ হাজার টাকা ৪ আনা ওজনের স্বর্নালংকার লুটকরে নিয়ে যায়।
এ সময় গৃহবধূ মোছাঃ সুফিয়া আক্তার (৪০), মোছাঃ কুলছুম আক্তার (৩০), মোছাঃ হেনা আক্তার (৪৫) ও বিলকিছ আক্তার (৩৫) বাধা দিলে তাদের কুপিয়ে ও পিটিয়ে আহত করে। পরে এলাকাবাসী আহতদের উদ্ধার করে গৌরীপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কর্তব্যরত ডাক্তার তাদের প্রথমিক চিকিৎসা দিয়ে গুরুত্বর অবস্থায় সুফিয়া আক্তার, কুলছুম আক্তার ও হেনা আক্তারকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল প্রেরন করে। এ বিষয়ে মোঃ সাইদুল ইসলাম বাদী হয়ে গৌরীপুর থানায় একটি মামলা দায়ের করে।
স/বি

