ঢাকারবিবার , ২৭ আগস্ট ২০২৩
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

গৌরীপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

চমক নিউজ, বেনাপোল অফিস
আগস্ট ২৭, ২০২৩ ৮:২১ অপরাহ্ণ
Link Copied!

গৌরীপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

ময়মনসিংহ বিভাগীয় ব্যুরো প্রধান শেখ বিপ্লব – ময়মনসিংহের গৌরীপুরে রবিবার বিকালে পানিতে ডুবে দেড় বছরের শিশু রেখামনি মারা গেছে। সে পৌর শহরের বালুয়াপাড়া মহল্লার লিয়াকত আলীর মেয়ে। সে লিয়াকত-নুরুন নাহার দম্পতির একমাত্র সন্তান।

পরিবার সূত্রে জানা যায়, দুপুরের খাবার পর তার মা নুরুন নাহার ঘুমিয়ে ছিলেন। এই ফাঁকে সে হামাগুড়ি দিয়ে বাসা থেকে বের হয়ে যায়। বাসার পিছনে টিউবওয়েলের পানি জমার জন্য খুঁড়ে রাখা গর্তে সে পড়ে যায়। বিকালে খুঁজাখুঁজির পর তাকে গর্তের পানিতে ভেসে থাকতে দেখে তার পরিবার।

পরে শিশুটিকে উদ্ধার করে গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক রাজেন্দ্র দেবনাথ বলেন- হাসপাতালে নিয়ে আসার আগেই শিশুটি মারা গেছে।

স/বি